ক্রমে ব্যবসার প্রতি আগ্রহ বাড়ছে তরুণ প্রজন্মের। আর ব্যবসা শুরুর আগে Business Idea করে নিতে হবে যে কি নিয়ে ব্যবসা করবেন? ব্যবসার ক্ষেত্রে পুঁজি অত্যন্ত জরুরি বিষয়। কম টাকা ইনভেস্ট করে কিভাবে বেশি লাভ করা যাবে, তা একজন ব্যবসায়ীর মূল লক্ষ্য।

আজকের এই প্রতিবেদনে এমন একটি Business Idea নিয়ে আলোচনা করবো, যেখানে শূণ্য ইনভেস্টমেন্টে মাসে মাসে মোটা টাকা রোজগার করতে পারবেন। কী সেই ব্যবসা? কীভাবে শুরু করবেন এই ব্যবসা? জেনে নিন।

বর্তমানে অনলাইন মাধ্যম ব্যবসার জন্য একটি ওপেন গ্রাউন্ড। একজন পড়ুয়া, মহিলা থেকে যে কেউ বিনা পুঁজিতে এই নতুন বিজনেস শুরু করতে পারেন। আর আপনার ব্যবসা যদি ঠিকভাবে চলে, তবে মাসে মাসে আপনার রোজগার দাঁড়াবে 10 থেকে 15 হাজারেরও বেশি।

আজকে আমরা আলোচনা করবো ড্রপ শিপিং (Drop Shipping) নামক ব্যবসাটি নিয়ে। ড্রপ শিপিং বিজনেসটি রিসেলিং নামেও পরিচিত। এই ব্যবসায় আপনাকে একজন কাস্টমারের কাছ থেকে অর্ডার নিয়ে বিক্রেতার কাছে সেই অর্ডারটি পৌছে দিতে হবে।

এই মধ্যস্থতা কাজটির জন্য আপনি আপনার মতো করে লাভ রাখতে পারেন। বর্তমানে বেশ কিছু অনলাইন অ্যাপের মাধ্যমে রিসেলিং বা ড্রপ শিপিং বিজনেস শুরু করা যায়। যেমন মিশো অ্যাপটি এই সুবিধা দেয়। এই সম্পর্কে আরও জানতে