বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমেই করে ফেলুন গ্যাসের KYC update.

ভর্তুকি পেতে করতে হবে KYC. যারা ভর্তুকি পান বা না পান গ্যাস থাকলেই করতে হবে KYC.

আপনি চাইলে গ্যাস ডিলারের অফিসে গিয়ে আপনার নথি জমা দিতে পারেন , আবার না চাইলে মোবাইলে বা ল্যাপটপের মাধ্যমে e-KYC জমা করতে পারেন।

বাড়িতে বসেই বিনামূল্যে KYC জমা করতে পারবেন খুব সহজে। চলুন জেনে নিন সহজ পদ্ধতি।

প্রথমে গুগলে গিয়ে সার্চ করুন www.my.lpg.in. ওয়েবসাইট খুললে ডানদিকে পাবেন LPG Subscription Id(17 Digit), সেখানে লেখার জায়গা রয়েছে।

সেখানে Id লিখে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

আইডি না জানলে আগে কোন সংস্থার LPG পরিষেবা পান আপনি সেটা উল্লেখ করে রেজিস্টার করতে হবে। নতুন ইউজার হলে সাইন, নাহলে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।

লগ ইন করার পরে আপনা থেকেই আপনার গ্যাস কানেকশনের সব তথ্য দেখতে পাবেন।

এরপর ক্লিক করুন Track Your Refil অপশনে। এর ফলে আপনার এর আগে বুক করা সমস্ত অর্ডার এবং সাবসিডির হিস্ট্রি দেখতে পাবেন আপনি।

এরপর স্ক্রিনের বাঁদিকে দেখতে পাবেন Aadhar Authentication Option, সেখানে ক্লিক করে আপনার আধার নম্বরের শেষ ৪টি সংখ্যা দেখে মিলিয়ে Captcha Code বসিয়ে সাবমিট করুন।

এরপর মোবাইল নম্বরে একটি OTP আসবে সেটা লিখলেই authentication সম্পূর্ণ হবে।

এরপর ফের একবার Aadhar Authentication Option – এ ক্লিক করতে হবে।

আপনি দেখতে পাবেন আপনার e-KYC করা হয়ে গিয়েছে।