রাজ্যবাসীর সুবিধার্থে সরকার চালু করেছে সুফল বাংলা প্রকল্প (Sufal Bangla Scheme). এই স্কিম একাধারে কৃষকদের জন্য আবার আমজনতার জন্যেও অনেকটা সুবিধা প্রদান করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের তরফে চালু করা সুফল বাংলা প্রকল্পে বাংলার কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল যেমন ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারবেন, ঠিক তেমন ভাবেই সাধারণ মানুষ সাশ্রয়ী দামে জিনিসপত্র পাবেন। আসুন দেখে নেওয়া যাক এই প্রকল্পটি (Government Scheme) সম্পর্কে বিস্তারিত।
West Bengal Sufal Bangla Scheme
পশ্চিমবঙ্গে বসবাসকারী মানুষদের জন্য দারুন খবর। এখন থেকে রাজ্যে কৃষকের উৎপাদিত ফসল আপনারা পাবেন সঠিক দামে। সাধারণ মানুষ যেমন পতাজা ও নিরাপদ খাদ্যপণ্য পাবেন ঠিক তেমনভাবেই কৃষকরা সরাসরি সরকারের কাছে তাঁদের জমিতে উৎপাদিত খাদ্যশস্য বিক্রয় করতে পারবেন। মধ্যস্থতাকারী ছাড়াই বাংলার কৃষকেরা নিজেদের যোগ্য লাভ পাবেন। এছাড়াও আরো বেশ কিছু সুযোগ-সুবিধা দেওয়া হবে।
সুফল বাংলা প্রকল্পের উদ্দেশ্য কী?
- কৃষকদের ফসলের যাতে কোন রকম লস না হয় সেটি নিশ্চিত করা। কৃষকদের জন্য ন্যায্য দাম নিশ্চিত করা।
- তাজা খাদ্যপণ্য ভোক্তাদের কাছে সহজে পৌঁছে দেওয়া।
- কৃষকেরা যাতে ফসলের জন্য ন্যায্য দাম পেতে পারেন, সেইদিকে নজর দেওয়া।
- খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা।
- বাংলার কৃষকদের মধ্যস্থতাকারী ছাড়াই প্রকৃত ফসলের দাম প্রদান করা।
- কৃষকদের থেকে কম দামে জিনিস কিনে সেটি অধিক দামে বিক্রি যাতে না হয়, সেদিকে নজর দেওয়া।
- স্থানীয়ভাবে উৎপাদিত জিনিসের ব্যবহার বৃদ্ধি করা।
কৃষকরা এই প্রকল্পের দ্বারা কি সুবিধা পান?
বাংলার কৃষকদের জন্য সুফল বাংলা গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। অনেক সময়েই কৃষকরা তাঁদের ফসল ন্যায্য দামে বিক্রি করতে পারেন না, বাজার মূল্যের থেকে অনেক কম দামে তাঁদের পণ্য বিক্রি করতে হয়। তার কারণ হল মাঝে থাকে দালাল ও পাইকাররা। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হন আবার ভোক্তাদেরও বেশি দাম দিতে হয়। বাজারের মধ্যে অসামঞ্জস্যতা তৈরি হয়। সুফল বাংলা প্রকল্প সেই সামঞ্জস্যতা বজায় রাখবে।
আরও পড়ুন: পুজোর মরশুমে রাজ্য সরকারি প্রকল্পে বড় খবর। জারি হল নতুন নিয়ম। আরও সুবিধা পাবেন জনতা?
সুফল বাংলা প্রকল্পের সুবিধা পাবেন কিভাবে?
১) অফলাইন পদ্ধতি
সুফল বাংলা প্রকল্পের দ্বারা আপনি যদি সুবিধা পেতে চান, তবে কেন্দ্র বা মোবাইল ভ্যানে গিয়ে সরাসরি কেনাকাটা করতে পারেন। সাধারণত দাম বাজারের তুলনায় অনেকটাই কম থাকে। ন্যায্য দামে এবং স্বাভাবিক মূল্যে আপনারা যে কোন খাদ্যদ্রব্য এখান থেকে কিনে নিতে পারবেন।
২) অনলাইন (ভবিষ্যৎ পরিকল্পনা)
এখনো পর্যন্ত খবর, রাজ্য সরকার হয়তো শীঘ্রই সুফল বাংলার অনলাইন অ্যাপ বা পোর্টাল চালু করার পরিকল্পনা করেছে। আর এর দ্বারা মানুষ ঘরে বসে অর্ডার করতে পারেন। খাদ্যদ্রব্য এবং সবজিও আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডার দিতে পারবেন।
আরও পড়ুন: দুর্গা পুজো উপলক্ষ্যে রেশন কার্ড গ্রাহকদের ১০০০ টাকা দেওয়া হচ্ছে। কারা পাবেন এই সুবিধা জেনে নিন
উপসংহার
কৃষকরা যদি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে সরাসরি নিকটবর্তী সরকারি কেন্দ্রে গিয়ে যোগাযোগ করতে পারেন। আপনারা প্রয়োজনীয় তথ্য সেখান থেকেই পেয়ে যাবেন। বর্তমানে অনেক কৃষক এই প্রকল্প দ্বারা উপকৃত। আপনিও যদি সুবিধা পেতে চান তাহলে দেরি না করে অতি সত্ত্বর যোগাযোগ করুন।