যে কোন মানুষের কাছে তার জমি বা সম্পত্তি যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। তবে আপনি কি জানেন, বর্তমানে অনলাইনেই জমির দলিল ডাউনলোড (wb land deed download) পড়া সম্ভব? জমি বা ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ নথি হলো সেই দলিল বা land deed. কিন্তু অনেক সময়েই জমির দলি ল কোন অসাবধানতাবশত হারিয়ে যায় বা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় জমির মালিকদের। এর ফলে চিন্তা এবং সরকারি দপ্তরে ছোটাছুটির মতো বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়তে হয়। তবে এবার থেকে এই সমস্ত সমস্যার সমাধান হবে এক নিমিষে।
WB Land Deed Download
বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার তার নাগরিকদের সুবিধার্থে চালু করেছে আধুনিক পদ্ধতিতে জমির দলিল ডাউনলোড এর প্রক্রিয়া। এই পদ্ধতি অবলম্বন করে অনায়াসেই ঘরে বসে অনলাইনে আবেদন করে হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া দলিল পেয়ে যাওয়া। এই পদ্ধতির মাধ্যমে একেবারেই দলিলের সার্টিফাইড কপি পাবেন আপনি। এই প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে ডিজিটাল হওয়ায় এর মধ্যে কোন অস্বচ্ছতা বা দুর্নীতির সুযোগ নেই।
জমির দলিল হারিয়ে গেলে কী করবেন?
আপনি যদি কোন কারণবশত জমির দলিল হারিয়ে ফেলেন বা দলিল নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে চিন্তা করবার কোন কারণ নেই। ঘরে বসেই বর্তমানে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এই কাজ করে সার্টিফাইড দলিলের কপি পেয়ে যাবেন আপনি। এই কপি একেবারেই আইনসম্মত এবং বৈধ হবে, এর ফলে কোন ধরনের কাজেই এটি বাধা সৃষ্টি করবে না। এর পাশাপাশি এটি ডিজিটাল ভাবে সংরক্ষিত থাকবে, যার ফলে পরবর্তী সময়ে নষ্ট হওয়ার সুযোগ থাকবে না।
জমির দলিল বের করার নিয়ম (WB Land Deed Download)
পশ্চিমবঙ্গ রাজ্যের রেজিস্ট্রেশন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনায়াসেই বর্তমানে মোবাইল ফোনের সাহায্যে জমির দলিল নতুন করে বার করে নেওয়া যেতে পারে। এর জন্য নিম্নলিখিত ধাপ গুলি ফলো করুন-
১) প্রথমে https://wbregistration.gov.in/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
২) ওয়েবসাইটে থাকা “e-services” বিকল্পটি বেছে নিন।
৩) এরপর “Searching for Deed” অপশনে ক্লিক করুন।
৪) আপনার কাছে দলিল নম্বর বা রেজিস্ট্রেশনের নির্দিষ্ট তারিখ না থাকলেও এক্ষেত্রে জমি বিক্রেতার নাম, ক্রেতার নাম, দলিল রেজিস্ট্রেশন এর বছর, পার্টির নাম ও ঠিকানা ইত্যাদির সাহায্যে দলিল বের করতে পারবেন।
৫) এছাড়াও চাইলে নির্দিষ্ট কোন ফিল্টার ব্যবহার করে আবেদন জানানো যেতে পারে।
৬) আপনার জমির সঠিক দলিল খুঁজে পাওয়ার পর আপনি জমির দলিল নম্বর এবং রেজিস্ট্রি অফিসার নাম নোট করে রাখতে পারেন।
আরও পড়ুন, পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করলেই রাতারাতি হবেন মালামাল, আজই করুন আবেদন!
দলিল অনলাইন আবেদন পদ্ধতি
- দলিলে অনলাইনে আবেদনের জন্য আপনাকে সবার প্রথমে ইউজার আইডি ও পাসওয়ার্ড এর সাহায্যে https://wbregistration.gov.in/ -এই ওয়েবসাইটে লগইন করতে হবে। এক্ষেত্রে নতুন ইউজার হলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর “Services” অপশনে গিয়ে “Deed” লিখে সার্চ করুন।
- সেখান থেকে “Certified Copy of Registered Deed” অপশনটি বেছে নিন এবং নতুন করে আবেদন করার অপশনে প্রবেশ করুন।
- এর পরবর্তী ধাপে “Digitally Signed Copy” অপশনটি সিলেক্ট করে নিজের জেলার নাম, দলিল নম্বর এবং রেজিস্ট্রেশন এর সাল দিয়ে পরবর্তী ধাপে চলে যান।
- পরবর্তী ধাপে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি এবং ঠিকানার মতো প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করুন ও জমা করে দিন।
আরও পড়ুন, অনলাইনে আবেদন করেই মিলবে জন্ম সনদ! মোবাইলের একটা ক্লিকেই মুসকিল আসান।
অনলাইন দলিলের জন্য পেমেন্ট কিভাবে করবেন?
আবেদন জমা দেওয়ার পর কিছু পরিমাণ আবেদন মূল্য এক্ষেত্রে প্রদান করতে হয়। এর জন্য মূলত ৮৬ টাকা আবেদন মূল্য লাগে। যদিও সময় অনুসারে নীতির উপর ভিত্তি করে এই আবেদন মূল্যের পরিমাণ পরিবর্তন হতে পারে। এই আবেদন দেওয়ার জন্য আপনাকে GRIPS পোর্টালে প্রবেশ করতে হবে। এবং অনলাইনে সঠিক পদ্ধতি মেনে আবেদনমূল্য জমা করবেন আর তার সাথে অবশ্যই পেমেন্ট হয়ে গেলে রশিদটি সংরক্ষণ করে রাখবেন।
উপসংহার
অনলাইন মাধ্যমে জমির দলিলে আবেদন করার পর মোটামুটি ২৪ ঘণ্টার মধ্যেই একটি অটোমেটিক AIN নম্বর জেনারেট হয়ে থাকে। এরপর আপনার আবেদনটি পর্যালোচনা করা হবে এবং তারপর সেটিকে অনুমোদন দিলে আপনি জমির দলিল ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে সম্পূর্ণ পিডিএফ আকারে জমির দলিলটি ডাউনলোড করে প্রয়োজন অনুসারে প্রিন্ট করিয়ে নিতে পারেন। তাই আপনার যদি জমির দলিল সংক্রান্ত কোনো রকম সমস্যা থাকে, তাহলে একেবারেই দেরি না করে নতুন ডিজিটাল জমির দলিল বার করে নিন।