Today Weather Report: গত কয়েক দিনের শীতে হাড় কেঁপে যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সবদিকেই শীতের আমেজ বজায় রয়েছে। এখন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ ভালোই শীত রয়েছে। শীত নিজের দাপট বর্তমানে কিছুটা কমালেও, আমেজ রয়ে গেছে। গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে রয়েছে। এবছর শীত একটু দেরিতেই দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে।
Today Weather Report
ডিসেম্বরে খুব একটা শীত না পড়ার কারণে, অনেকেই ভেবেছিলেন এই বছর হয়তো আর শীত পড়বে না। তবে মানুষের এই ভাবনাকে মিথ্যে প্রমাণ করে দিয়েছে প্রকৃতি। শীত দেরিতে প্রবেশ করলেও ঠান্ডা হাওয়া আর বৃষ্টি বেশ ভালই দাপট দেখিয়েছে দক্ষিণের জেলাগুলিতে। সবমিলিয়ে শীতকাল যথেষ্ট উপভোগ করতে পারছে দক্ষিণবঙ্গের জেলার মানুষ। তবে এবার ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে। (Today Weather Report)
গত কয়েকদিন আকাশ পরিষ্কার থাকলেও, আবার বৃষ্টির আশঙ্কা দেখা দিচ্ছে। এই ঘূর্ণাবর্তের কারণে আবার শুরু হতে পারে বৃষ্টি। যে কারণে তাপমাত্রার পারদ বেশ খানিকটা বেড়ে যাবে। Today Weather Report অনুযায়ী মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হতে পারে। আপাতত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া দক্ষিণের বাকি জেলাগুলির আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাহাড়ি এলাকা হওয়ার দরুন দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলাতে শীত বেশ জাঁকিয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণের জেলাগুলির আকাশ আংশিক মেঘলা। রৌদ্র আর মেঘের খেলা চলছে আজ। তবে আশা করা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপ বাড়বে।
আজ বেলা থেকে আবহাওয়া পরিবর্তন, মঙ্গলবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস।
কিন্তু দুপুর গড়ালেই রোদের তাপ বেশ কিছুটা কমে যাবে। রাতের দিকে আবার ঠান্ডা নামতে পারে। বর্তমানে তাপমাত্রার পারদ ক্রমাগত ওঠানামা করছে। পুরুলিয়াতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
দক্ষিণবঙ্গের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন না আসলেও, উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রায় বেশ খানিকটা পরিবর্তন আসবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিবেশ থাকবে কোচবিহার আর জলপাইগুড়ি জেলায়।
রাজ্যের স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য বিরাট সুখবর। নতুন নিয়ম চালু করলো শিক্ষা দপ্তর।
অপরদিকে দার্জিলিং আর সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে। শীতের দাপট আপাতত কিছুটা কম রয়েছে দক্ষিণের জেলাগুলিতে। কিন্তু এখনও কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে।