SSC New Website 2024: বর্তমানে প্রত্যেকেই ঝুঁকছেন সরকারি চাকরির দিকে। প্রত্যেকেই দেখা যায় নির্দিষ্ট টাইম এর পর নির্দিষ্ট প্রিপারেশন নিয়ে একের পর এক সরকারি চাকরির পরীক্ষায় বসতে। কেউ যুক্ত হতে চান রেলের সঙ্গে তো কেউ যুক্ত হতে চান আবার পোস্ট অফিসের সঙ্গে। এছাড়াও অনেকেই যুক্ত হতে চান স্টাফ সিলেকশন কমিশনের সঙ্গেও।
SSC New Website 2024
আমরা প্রত্যেকেই জানি মানুষের প্রত্যেকের ই ভিন্ন ভিন্ন স্বপ্ন রয়েছে। যে স্বপ্ন অনুযায়ী সারা জীবন ধরে তার পিছনেই সেই ছুটে চলে। তবে যারা এবার সরকারি চাকরির পরীক্ষার দিচ্ছেন বা দেবেন বলে ভাবছেন তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ নোটিশ।
March Holiday 2024: চারদিন লম্বা ছুটির ঘোষণা, দেখুন তালিকা, বন্ধ থাকবে সব, আনন্দে লাফাবেন
যে সমস্ত প্রার্থীরা সরকারি চাকরির পরীক্ষায় (SSC New Website 2024) বসতে চান বিশেষ করে যারা স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষা দিতে চান তাদের জন্য বড় ঘোষণা। পাল্টে গিয়েছে তাদের চেনা ওয়েবসাইটটি। অর্থাৎ আগে স্টাফ সিলেকশন কমিশনের জন্য যে ওয়েবসাইট ব্যবহার করা হতো। বর্তমানে সেই ওয়েবসাইটের আর কোনও মূল্য থাকবে না বলেই জানা গিয়েছে। বরং সেই পুরনো ওয়েবসাইটের ঠিকানা বদলে প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে নতুন ওয়েবসাইটের সঙ্গে।
চালু করা হয়েছে একেবারে ভিন্ন একটি ওয়েবসাইট। পুরনো ওয়েবসাইটে জারি করা হয়েছে এই নোটিশ (SSC New Website 2024)। অনুযায়ী দেখা গিয়েছে ssc.nic.in এর বদলে প্রার্থীদের ভিজিট করতে অনুরোধ করা হচ্ছে ssc.gov.in এখানে। উল্লেখ রয়েছে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং পাওয়া যাবে এই নতুন ওয়েবসাইটে।
স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যেহেতু তারা নতুন ওয়েবসাইট তৈরি করেছেন তাই প্রার্থীদের আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। নতুন ওয়েবসাইটে গিয়ে ওটিআর রেজিস্ট্রেশন করতে হবে প্রার্থীদের।
প্রার্থীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে পুরনো ওয়েবসাইট লাইভে থাকলেও নতুন ওয়েবসাইটে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। গত ১৭ই ফেব্রুয়ারি থেকে ইতিমধ্যেই নতুন ওয়েবসাইট প্রার্থীদের জন্য লাইভ হয়ে গিয়েছে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় যা তথ্য রয়েছে সবকিছুই সংগ্রহ করতে হবে নতুন ওয়েবসাইট থেকেই।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।