Solar Rooftop Subsidy Scheme: দারুণ সুযোগ! এবার 20 বছর পর্যন্ত মিলবে ফ্রী ইলেকট্রিসিটি! জানেন কোথায় করবেন আবেদন? কীভাবেই বা মিলবে এই সুবিধা?
Solar Rooftop Subsidy Yojana 2024 Registration Process
ক্রমশ ঊর্ধ্বমুখী জ্বালানির দাম (Solar Rooftop Subsidy Scheme)। রান্নার গ্যাসের আঁচে পকেট পুড়ছে মধ্যবিত্তের। পাশাপাশি প্রতিনিয়ত দাম বেড়েই চলেছে কয়লার। এই পরিস্থিতিতে অনেকেই ভরসা রাখছেন বিকল্প ব্যবস্থায়। পাশাপাশি থাকছে পরিবেশের প্রশ্নটিও। দূষিত হচ্ছে পরিবেশ। আর তাই কয়লা বা তাপবিদ্যুৎ এর পরিবর্তে এবার অন্য বিদ্যুৎ তৈরির কথা ভাবছেন অনেকেই। কয়লার জায়গায় বিকল্প হিসেবে অনেকেই বেছে নিচ্ছেন জলবিদ্যুৎ এবং সৌরবিদ্যুৎ। গোটা দেশ জুড়েই ইতিমধ্যেই সৌর বিকল্পের চাহিদা বেড়ে চলেছে।
সৌরশক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন হচ্ছে বিদ্যুৎ (Solar Rooftop Subsidy Scheme)। আর এসবের মাঝেই দেশবাসীর জন্য নয়া প্রকল্প নিয়ে হাজির কেন্দ্রীয় সরকার। মিলছে দারুন সুযোগ। বাড়ির ছাদে সোলার প্যানেল লাগিয়ে 20 বছর পর্যন্ত পাওয়া যাবে ফ্রি ইলেকট্রিসিটি। প্রথম থেকেই বেশ নজর কেড়েছে এই প্রকল্প। খরচ বাঁচাতে এবং কেন্দ্রীয় সরকারের স্কিমের সুবিধা নিতে অনেকেই ইতিমধ্যেই বাড়ির ছাদে লাগাতে শুরু করেছেন সোলার প্যানেল।
মোদি সরকারের তরফে যে নতুন স্কিম চালু করা হয়েছে তার নাম রাখা হয়েছে Solar Rooftop subsidy scheme। সমগ্র দেশে সৌরশক্তি বিদ্যুৎ সংক্রান্ত ধারণা এবং বোঝাপড়া বৃদ্ধির জন্যই এমন উদ্যোগ মোদি সরকারের। এছাড়াও সারাদেশে যাতে সৌরবিদ্যুৎ (Solar Rooftop Subsidy Scheme) জনপ্রিয় হয়ে ওঠে সেই দিকেও চোখ রাখবে এই স্কিম। বহুল অংশের মানুষ যাতে সৌরবিদ্যুৎ ব্যবহার করে সে বিষয়টির দিকে নজর রাখতেই এমন স্কিম চালু করেছে মোদি সরকার।
তাপবিদ্যুৎ ব্যবহারের ফলে আপনার পকেট থেকে যে পরিমাণ টাকা খসাতে হবে সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে তার খরচ কমবে অনেকটাই। 50 থেকে 60 শতাংশ পর্যন্ত কমবে খরচ। মাত্র 5-6 বছর আপনাকে টাকা খরচ করতে হবে এরপর 20 পর্যন্ত একেবারে বিনামূল্যে পাবেন সুবিধা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল বাড়ির ছাদের সৌর প্যানেল বসানোর জন্য খুব বেশি জায়গার প্রয়োজন নেই। এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার রুফ টপ বসানোর জন্য প্রয়োজন মাত্র 10 স্কয়ার মিটার জায়গা। পেয়ে যাচ্ছেন পরিবেশবান্ধব এবং সাশ্রয় বিদ্যুৎ ব্যবহারের সুযোগ।
How to apply for Solar Rooftop Subsidy Scheme
১) কেন্দ্র সরকারের এই সুবিধা পেতে হলে আপনাকে প্রথমেই চলে যেতে হবে Solarrooftop.in নামক ওয়েবসাইটে।
২) এরপর সেখানেই আপনারা পেয়ে যাবেন Apply on solar roofing অপশন। সেই অপশনে ক্লিক করে বেছে নিন নিজের রাজ্য।
৩) এরপরেই দেখবেন স্মার্টফোনের স্ক্রিনে ভেসে উঠেছে সোলার রুফ এপ্লিকেশন। এরপর নিজের সমস্ত তথ্য সেখানে জমা করে দিন।
৪) সমস্ত তথ্য যাচাই করার পরেই আপনি পেয়ে যাবেন কেন্দ্র সরকারের এই সুবিধা। বাঁচবে খরচ। দূষিত হবে না পরিবেশ। অপেক্ষা করে বসে থাকতে হবে না গ্যাসের জন্য। মাত্র কিছু টাকা খরচ করেই 20 বছরের জন্য বিনামূল্যে পেয়ে যাবেন মোদি সরকারের এই সুবিধা।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।