Smart Citizenship Card: ভারতে চালু হচ্ছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড। কী কী সুবিধা পাবেন? কিভাবে আবেদন করবেন?

Share:

আপনি যদি ভারতের নাগরিক হন, তবে এবার আপনাকেও বানিয়ে নিতে হবে স্মার্ট সিটিজেন কার্ড (Smart Citizenship Card). আমাদের কাছে আধার কার্ড, প্যান কার্ড যেমন একটি গুরুত্বপূর্ণ নথি, ঠিক তেমনভাবেই স্মার্ট সিটিজেনশিপ কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে। এবার ভারতীয় নাগরিকদের জন্য তৈরি হচ্ছে একটি একক পরিচয়পত্র। এটি শুধু সরকারি কাজেই নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, ভ্রমণ, আর্থিক লেনদেন-সহ প্রতিটি ক্ষেত্রে নাগরিকত্ব নিশ্চিত করতে ব্যবহৃত হবে।

কেন বানানো হচ্ছে Smart Citizenship Card?

আসলে নাগরিকত্ব প্রমাণের জন্য অন্যান্য দেশে বিভিন্ন কার্ড রয়েছে। কিন্তু আমাদের দেশে এতদিন পর্যন্ত সেরকম কোন কার্ড ছিল না। অনিশ্চয়তার অবসান ঘটাতে সম্প্রতি কেন্দ্র সরকার (Central Government) নিয়েছে যুগান্তকারী পদক্ষেপ। কেন্দ্র সরকারের তরফে ২০২৫ সালে প্রথমবারের মতো চালু হতে চলেছে “স্মার্ট সিটিজেনশিপ কার্ড” (Smart Citizenship Card 2025). এটি সরাসরি প্রতিটি ভারতীয়ের নাগরিকত্ব প্রমাণ করবে।

এই উদ্যোগের মাধ্যমে ভারতীয় নাগরিকদের জন্য তৈরি হবে একটি একক পরিচয়পত্র, যা শুধু সরকারি কাজেই নয়, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, ভ্রমণ, আর্থিক লেনদেনসহ প্রতিটি ক্ষেত্রে নাগরিকত্ব নিশ্চিত করতে ব্যবহার করা যাবে। এটি একদিকে যেমন হবে ভারতের পরিচয় পত্র তেমনি অন্যদিকে নাগরিকত্বের জন্য নাগরিক প্রমাণপত্র হিসেবে ব্যবহৃত হবে।

স্মার্ট সিটিজেনশিপ কার্ড থেকে কী কী সুবিধা পাবেন?

আগামী দিনে ভারতবাসীর কাছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড (Smart Citizenship Card) শুধু একটি পরিচয়পত্র নয়, বরং এটি হবে আধুনিক প্রযুক্তিতে তৈরি ডিজিটাল সিকিউরিটি যুক্ত নাগরিকত্বের প্রমাণ। ডিজিটাল তথা স্মার্ট সিটিজেনশিপ কার্ডে উল্লেখ করা থাকবে ব্যক্তির নাম, ছবি আর স্বাক্ষর। এছাড়াও আপনার জন্মতরিখ ও জন্মস্থান উল্লেখ করা থাকবে।

আরও পড়ুন: খুব সহজ পদ্ধতিতে বাড়ি বসে ডাউনলোড করে নিন EWS Certificate. শিক্ষা ও চাকরিতে ১০% সংরক্ষণ মিলবে।

এটিতে প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা ইউনিক সিটিজেনশিপ নম্বর (UCN) দেওয়া হবে। এতে ডিজিটাল চিপ ও QR কোড যুক্ত করা হবে। এর সঙ্গে এই কার্ডে যুক্ত থাকবে হোলোগ্রাফিক সিকিউরিটি ফিচার। এর পাশাপাশি, নাগরিকত্ব যাচাই করার জন্য এতে থাকবে বায়োমেট্রিক ডেটা সংযুক্তি। QR কোড স্ক্যান করলেই নিমেষের মধ্যে জানা যাবে, কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক কি না।

কার্ডের জন্য আবেদন করবেন কিভাবে?

স্মার্ট সিটিজেন কার্ডের (Smart Citizenship Card) আবেদন জানানোর জন্য  আপনাকে ঠিক কী করতে হবে আসুন দেখে নেওয়া যাক।

  • কার্ডের আবেদন জানানোর জন্য নাগরিকরা স্থানীয় সরকারি অফিসে ভিজিট করবেন। অথবা অনলাইনেও আবেদন করতে পারবেন।
  • এরপর আপনার জন্ম তারিখ, ঠিকানার প্রমাণ আর তার সঙ্গে পরিচয়পত্র জমা দিতে হবে।
  • বায়োমেট্রিক ও ছবি সংগ্রহ করা হবে।
  • সব তথ্য জমা নেওয়া ও যাচাই প্রক্রিয়ার পর কার্ড নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনকারীর ঠিকানায় পৌঁছে যাবে।

আরও পড়ুন: অক্টোবর মাসের বিনামূল্যে রেশন তালিকা। দশমী উপলক্ষ্যে ১০০০ টাকা দেবে। কোন রেশন কার্ডে কি কি দেবে দেখুন

উপসংহার

এখনো পর্যন্ত যা খবর, ২০২৫ সালের শেষের দিকে কয়েকটি রাজ্যে ট্রায়াল রান শুরু হবে। সেই ট্রায়াল যদি সফল হয় তবে ২০২৬ সালের মধ্যে সমগ্র দেশজুড়ে এই কার্ড কার্যকর করা হবে। প্রথমে নির্বাচিত জেলাগুলোতে নাগরিকদের এই কার্ড বিতরণ করা হবে। তারপর ধাপে ধাপে সব নাগরিকদের বিনামূল্যে এই কার্ড দেওয়া হবে। মনে করা হচ্ছে, নতুন আধার কার্ড তৈরির সময় যে পদ্ধতিতে তথ্য যাচাই ও বায়োমেট্রিক করা হয়েছিল ঠিক সেভাবেই এই কার্ডের ক্ষেত্রেও করা হবে।

শেয়ার করুন: Sharing is Caring!