PM Vishwakarma Yojna 2024: যত সময় যাচ্ছে তত জিনিসপত্রের মূল্য বৃদ্ধির জন্য বাড়ছে জিনিসের দাম। তার ফলে মধ্যবিত্তরা নিজেদের স্বপ্নের কাছে গিয়েও কোনও না কোনওভাবে ছুঁতে পারছেন না। সরকার থেকে মানুষের পাশে দাঁড়াতে একের পর এক আনা হচ্ছে বিভিন্ন রকম ঋণের সুবিধা।
PM Vishwakarma Yojna 2024
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন একটি ঋণ প্রকল্প (PM Vishwakarma Yojna 2024) চালু করেছেন যেখানে কোনওরকম বন্দক ছাড়াই নেওয়া যাবে তিন লক্ষ টাকা অগ্রিম। এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। এই প্রকল্পটি ঘোষিত হয়েছিল ২০২৩ সালের ১৭ই সেপ্টেম্বর। এই স্কিমের অধীনে রাখা হয়েছে মোট ১৮ টি কারিগরি ব্যবসাকে।
March Holiday 2024: চারদিন লম্বা ছুটির ঘোষণা, দেখুন তালিকা, বন্ধ থাকবে সব, আনন্দে লাফাবেন
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে রয়েছে কার্পেন্টারি, নৌকা তৈরি, কামার, তালা তৈরির কারিগর, স্বর্ণকার, মৃৎশিল্প, ভাস্কর ইত্যাদি। এর পাশাপাশি রাখা হয়েছে জুতোর কারিগর, ঝুরি, মাদুর ঝাড়ু তৈরির কারিগর, পুতুল এবং অন্যান্য ভারতীয় খেলনা তৈরির কারিগর, নাপিত, মালা তৈরি ধোপা ও দর্জিদের। এই সমস্ত মানুষদের আর্থিক সুবিধা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। যদি কোনও মানুষ এই কাজগুলির মধ্যে কোনও একটিতে প্রশিক্ষিত হন এবং শুরু করতে চান নিজেদের ব্যবসা অথবা ব্যবসা আরও উন্নত করতে চান সে ক্ষেত্রে তারা নিঃসন্দেহে আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় (PM Vishwakarma Yojna 2024)।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় (PM Vishwakarma Yojna 2024) যে ঋণের কথা বলা হয়েছে তা অ্যাপ্রুভ করাতে গেলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে।
কীভাবে কোনও ব্যক্তি অ্যাপ্রুভ করাতে পারবেন এই যোজনার অধীনে ঋণ?
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় (PM Vishwakarma Yojna 2024) বলা হয়েছে কোনও ব্যক্তি ব্যবসার শুরুতে প্রাথমিক পর্যায়ে প্রথমে ১ লক্ষ টাকা ঋণের সুবিধা পাবেন। ব্যবসা শুরুর পর তা সম্প্রসারণের পর দ্বিতীয় পর্যায়ে দু’লক্ষ টাকার ঋণ পাবেন। এ ঋণে আবেদনের জন্য আবেদনকারীকে কোনও রকম গ্যারান্টি দিতে হবে না। এই দিনের ইন্টারেস্ট রেট থাকবে পাঁচ শতাংশ। তবে যদি প্রথম পর্যায়ে নেওয়া ১ লক্ষ টাকা আবেদনকারী সময়ে শোধ করতে পারেন তবেই পরবর্তী পর্যায়ে তিনি দু’লক্ষ টাকা পাবেন। ঠিক একইভাবে পরবর্তী পর্যায়ে পাওয়া দু’লক্ষ টাকা যদি আবেদনকারী সময়মতো শোধ করতে পারেন তাহলে তার পরবর্তী পর্যায়ে তিনি পেয়ে যাবেন তিন লক্ষ টাকার ঋণ।
এবারে দেখে নেওয়া যাক ঋণ পাওয়ার জন্য কী কী শর্তাবলী রয়েছে!
১. উপরে উল্লিখিত দক্ষতামূলক কাজগুলির জন্য যেকোনো একটিতে হতে হবে প্রশিক্ষিত।
২. আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি এবং ৫০ বছরের মধ্যে হতে হবে।
৩. স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে কারিগর বিদ্যার তালিমের ওপর নির্দিষ্ট সার্টিফিকেট থাকতে হবে।
৪. এই স্কিমে অন্তর্ভুক্ত ১৪০টি বর্ণের মধ্যে যেকোনো একটি অন্তর্গত হতে হবে।
৫. সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার এই স্কিমের সুবিধা নিতে হলে অবশ্যই আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
এবারে দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করবেন এই স্কিমে?
সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট এ ভিজিট করতে হবে।
এরপর আবেদনকারী হোম পেজেই দেখতে পাবেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনার (PM Vishwakarma Yojna 2024) একটি অপশন।
এই অপশনের অধীনে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। এরপর আবেদনকারীকে সঠিক রেজিস্ট্রেশন করে নিতে হবে। মোবাইলের প্রদত্ত এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পাঠানো হবে।
রেজিস্ট্রেশন ফর্ম ভালো করে পড়ার পর সেটিকে যথাযথভাবে ফিলাপ করতে হবে। ফর্মটি সম্পূর্ণ ফিলাপ করার পর প্রয়োজনীয় নথি স্ক্যান করে তা আপলোড করতে হবে। ফর্মে দেওয়া সমস্ত ডিটেলস ভালো করে চেক করে তা সাবমিট করতে হবে।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।
এবারে দেখে নেওয়া যাক আবেদনের সময় কী কী নথি প্রয়োজনীয়?
- আধার কার্ড
- প্যান কার্ড
- কাস্ট সার্টিফিকেট
- ঠিকানার প্রমাণপত্র
- পাসপোর্ট সাইজ ছবি
- ব্যাংকের পাস বই
- মোবাইল নম্বর