PM Surya Ghar Muft Bijli Yojana: বিনামূল্যে মিলবে 300 ইউনিট বিদ্যুৎ, দেরি না করে আজই করুন আবেদন, রইল Step-by-step পদ্ধতি

Share:

PM Surya Ghar Muft Bijli Yojana: অবশেষে ছুটি নিতে চলেছে শীতকাল। আর কিছুদিনের মধ্যেই হাজির হবে গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল আসার সঙ্গে সঙ্গেই বিদ্যুতের বিল বাড়তে থাকে। অনেকেই ভেবে কুলকিনারা করতে পারেন না কীভাবে সেই বিদ্যুৎ বিল কমানো যায়! দেশের মানুষের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একের পর এক আনছেন আকর্ষণীয় প্রকল্প।

How to apply online PM Surya Ghar Muft Bijli Yojana

কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিচয় করিয়ে দিয়েছিলেন তাঁর নতুন প্রকল্প পিএম বিশ্বকর্মা স্কিমের (PM Vishwakarma Scheme) সঙ্গে। এরই মধ্যে তিনি আরও একটি নতুন স্কিম নিয়ে হাজির। যার নাম PM Surya Ghar Muft Bijli Yojana

Ram Mandir – এইবার ভারতীয় 500 টাকার নোটে দেখা মিলবে রামের ছবি? এই টাকা টাকা সৌভাগ্য আনবে!!

এই নতুন স্কিম (PM Surya Ghar Muft Bijli Yojana) অনুযায়ী, একেবারে বিনামূল্যে বিদ্যুত ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষেরা এমনটাই জানিয়েছেন। স্কিম অনুযায়ী জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিনামূল্যে বিদ্যুতের জন্য ছাদে সৌরশক্তিকে কাজে লাগাতে চেয়েছেন। যদিও এর আগে এমনই একটি স্কিম ছিল যার নাম রুফটপ সোলার স্কিম।

এই স্কিম অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য ৭৫,০০০ কোটি টাকার বেশি প্রকল্পের লক্ষ্য। যা প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করতে সক্ষম হবে। এর পাশাপাশি এক কোটি বাড়ি সব সময় আলোকিত থাকবে।

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, “এই স্কিমের অধীনে প্রকৃত ভর্তুকি সরাসরি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। এ ছাড়া আকর্ষণীয় ছাড়ে ব্যাংক ঋণও দেওয়া হবে। এই প্রকল্পটি আরও আয়, কম বিদ্যুত বিল এবং মানুষের জন্য কর্মসংস্থানের একটি দুর্দান্ত উপায়। আমি pmsuryagarh.gov.in-এ আবেদন করার মাধ্যমে সমস্ত আবাসিক গ্রাহকদের, বিশেষ করে পিএম সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পকে শক্তিশালী করার জন্য অনুরোধ করছি।”

How to Apply for PM Surya Ghar Muft Bijli Yojana?

নিজের বাড়ির ছাদে সোলার সিস্টেম ইনস্টল করতে ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https://solarrooftop.gov.in-এ গিয়েও আবেদন করতে হবে।
উপরের বাম পাশে Apply for rooftop সোলার আইকনে ক্লিক করতে হবে।

এই স্কিমের সুবিধা পেতে, 6টি ধাপে তথ্য প্রদান জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে- আবেদনকারী কোন রাজ্যের বাসিন্দা, কোন বিদ্যুৎ সংস্থার গ্রাহক, গ্রাহক নম্বর কী, আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি।

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment