New Housing Scheme: চলতি বছরে বাজেট ঘোষণার সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর বক্তৃতায় উল্লেখ করেছিলেন মধ্যবিত্তদের জন্য আবাসন প্রকল্পের কথা। এই ঘোষণার আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবাস যোজনার অধীনে দেশের নিম্ন এবং মাঝারি আয়ের মানুষদের বাড়ি তৈরি বা বাড়ি কেনার ক্ষেত্রে দিয়েছেন একাধিক আর্থিক সুবিধা। এরপর নতুন বাজেটে কেন্দ্রীয় সরকার মধ্যবিত্তদের জন্যও চিন্তাভাবনা শুরু করেছেন। তারা কীভাবে সাশ্রয়ী মূল্যের বাড়ি কিনতে পারেন বা নির্মাণ করতে পারেন সেই বিষয়ের উপরে ২০২৫ এর অর্থ বছরের বাজেটের জোর দেওয়া হয়েছে।
New Housing Scheme
এই প্রকল্প (New Housing Scheme) অনুযায়ী ভাড়া বাড়ি, বস্তি এবং অবৈধ কলোনিতে বসবাসকারী যে সমস্ত মধ্যবিত্ত পরিবারগুলি রয়েছেন তাঁদের নিজস্ব বাড়ি কিনতে বা বাড়ি তৈরি করতে আর্থিক সাহায্য প্রদান করবেন কেন্দ্রীয় সরকার। সরকার পরিচালিত এই প্রকল্পটি সকলের জন্য আবাসন এই নীতির অধীনে গ্রাহ্য করা হবে (New Housing Scheme)। মনে রাখা দরকার, এই প্রকল্পটি প্রধানমন্ত্রী আবাস যোজনার সম্প্রসারণ কোনওভাবেই নয়। এটি সম্পূর্ণ একটি নতুন স্কিম, যার জন্য সরকার এই স্কিমের সুবিধাভোগীদের চিহ্নিত করবেন এবং তাঁদের উপার্জনের স্তর অবস্থান এবং বাড়ির ধরনের বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করেই প্রদান করে থাকবেন আর্থিক সাহায্য।
Ram Mandir – এইবার ভারতীয় 500 টাকার নোটে দেখা মিলবে রামের ছবি? এই টাকা টাকা সৌভাগ্য আনবে!!
এবার খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে ভারতের মধ্যবিত্ত সম্প্রদায় কারা?
সাধারণত পশ্চিমের দেশগুলিতে এই বিষয় নিয়ে অনেক স্বচ্ছতা রয়েছে (New Housing Scheme)। তবে ভারতবর্ষের মতো দেশে এই সম্পর্কে কোনও স্পষ্ট সংজ্ঞা আজ অবধি নেই। বিভিন্ন তথ্য এবং জরিপ পরিচালনা করে একটি গোষ্ঠীকে চিহ্নিত করা হয়েছে। পিপল রিসার্চ ইন ইন্ডিয়া কনজিউমার ইকোনমি ২০২২ এর প্রদত্ত রিপোর্ট অনুযায়ী প্রতিবছর যেসব পরিবারের ৫ লক্ষ থেকে 30 লক্ষ টাকা আয় করেন এমন পরিবারগুলোকেই ফেলা হয় মধ্যবিত্তের আওতায়।
যদিও ১০ বছরের পুরনো (New Housing Scheme) একটি তথ্যের ওপর ভিত্তি করে নানারকম বিশ্লেষণ চালিয়ে দেখা গিয়েছে এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা নিজেদের মধ্যবিত্ত হিসেবে বর্ণনা করে থাকেন। কিন্তু তাঁরা আসলে দেশের সর্বোচ্চ উপার্জনকারী জনসংখ্যার শীর্ষে! এতে স্পষ্ট বোঝা যায় যে মধ্যবিত্ত পরিবারের আয় খুব স্বাভাবিকভাবেই অনেকটা কম।
Benefits of New Housing Scheme
ভারতবর্ষের মতো দ্রুত বর্ধনশীল এলাকায় মধ্যবিত্ত শ্রেণীর বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে রয়েছে এই মুহূর্তে। তবে মধ্যবিত্ত আসলে কারা সেই সম্পর্কে খুব কম স্পষ্ট ধারণা রয়েছে। এই স্কিমে সুবিধাভোগীদের বিশেষভাবে চিহ্নিত করার জন্য সরকার কর্তৃক প্রণীত মানদণ্ড অনুসরণ করলে মধ্যবিত্ত কারা এবং তাদের সম্পর্কে বেশ কিছু ধারনা পাওয়া যাবে। তবে এই বিশেষ প্রকল্প কারা বা কাদের সাহায্য করতে পারে সেই বিষয়ে এখনো অবধি পরিষ্কারভাবে কিছু বলা হয়নি। আগামী দিনে কারা এই বিশেষ প্রকল্পের সুবিধা পেতে চলেছেন সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রকাশ করবেন সরকার নিজেই।
মধ্যবিত্ত আসলে কারা বিশ্বব্যাপী স্তরে পণ্ডিতেরা নিজেদের মতো করে বিভিন্নভাবে চিহ্নিত করার প্রচেষ্টা করেছেন। কিন্তু এখনো পর্যন্ত সর্বজনগ্রাহ্য কোনও বিশেষ তথ্য উঠে আসেনি। ব্রুকিংস এর একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, মধ্যবিত্তের সংজ্ঞাটি তিনটি বিস্তৃত বিভাগের একটি পড়ার ওপর ভিত্তি করে যা উপার্জন এবং তাদের ঋণ যোগ্যতার সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত। মধ্যবিত্তদের চিহ্নিত করা যায় তাদের শিক্ষাগত যোগ্যতা এবং সংস্কৃতির মাধ্যমেও। যেহেতু বিশ্বব্যাপী সর্বজন গ্রাহ্য কোনও সংজ্ঞা এখনো অবধি ঠিক হয়নি তাই ভারতে এই নিয়ে রয়েছে বিভিন্ন রকম বিভ্রান্তি।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।