MSME Loan: পুজোর আগে ব্যবসা করতে টাকা দিচ্ছে সরকার। আবেদন করলেই পাবেন ২ লাখ টাকা। জানুন বিস্তারিত

Share:

ভারতবর্ষের যুবক-যুবতীদের স্বার্থে সরকারের বড় পদক্ষেপ। MSME Loan প্রকল্পে আবেদন করলে পাবেন ২ লাখ টাকা। কর্মসংস্থান বাড়াতে, দেশের জনসাধারণকে কর্মমুখী করে তুলতে এই নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। এবার বাড়ি বসেই খুব সহজে পাবেন লোন। আর সুদের হার একেবারেই কম। তাহলে আর দেরি কেন? ব্যবসার জন্য লোন (Business Loan) নেওয়ার পরিকল্পনা থাকলে ক্লিক করে বিস্তারিত জানুন।

What Is MSME Loan In India

প্রথমেই জেনে নিতে হবে MSME লোন আসলে কী? MSME কথাটির পুরো অর্থ হলো- Micro Small And Medium Enterprises. ২০০৬ সাল থেকে ভারত সরকারের দ্বারা MSME আইনের মাধ্যমে দেশজুড়ে গড়ে ওঠা অসংখ্য ছোট এবং মাঝারি শিল্প গুলিকে একত্রিত করা হয়।

বর্তমানে এই MSME দেশের শিল্পের মেরুদন্ড হয়ে উঠেছে। তাঁর মূল কারণ হল, ভারতবর্ষের বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়াল GDP পাওয়া যায় এই এমএসএমই সেক্টর থেকে। আর সেই সেক্টরের অগ্রগতিতেই সাহায্য করছে এই লোন প্রকল্প।

যে সকল যুবক-যুবতীরা ব্যবসা করতে চাইছেন, তাঁদের পাশে থাকবে সরকার। লোনের মাধ্যমে তাদের আর্থিক সাহায্য করা হবে। Business Loan পেয়ে তাঁরা দারুন সহজে স্টার্টআপ শুরু করতে পারবেন। বর্তমানে ভারতবর্ষের লাখ লাখ যুবক-যুবতী MSME Loan প্রকল্পের দ্বারা নিজ নিজ স্টার্ট আপ শুরু করেছেন ও ভারতবর্ষে ব্যবসার জন্য লোন পাওয়াও অপেক্ষাকৃত সহজ হয়েছে।

MSME Loan Eligibility 2025

এমএসএমই লোন প্রকল্পে যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের কী কী যোগ্যতা থাকা দরকার?

  • এই প্রকল্পে আবেদন জানানোর জন্য উদ্যোক্তার ন্যূনতম বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে।
  • এই প্রকল্পে কোন নামিদামি কোম্পানি ছাড়াও যারা হস্তশিল্প কিংবা ছোটখাটো শিল্পী কাজের সঙ্গে যুক্ত আছেন তাঁরাও আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীর ব্যক্তির শিল্প থেকে বার্ষিক আয় হতে হবে অন্ততপক্ষে ২ লক্ষ টাকা।
  • আবেদনকারী ব্যক্তির তিন বছরের বর্তমান ব্যবসার অভিজ্ঞতা ও পাঁচ বছরের যে কোন ব্যবসার অভিজ্ঞতা থাকতে হবে।
  • আর এই স্কিমে আবেদন জানাতে আবেদনকারীর নাম Udayam পোর্টালে রেজিস্টার্ড থাকতে হবে।

আরও পড়ুন: হঠাৎ টাকার প্রয়োজন? এই ৫টি জিনিস মানলেই রাতারাতি পাবেন টাকা

MSME Loan Benefits

এই লোন প্রকল্পের মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেন? ভারতের যুবক-যুবতীর স্বপ্নপূরণের স্বার্থে ব্যবসায়িক ঋণ রূপে MSME Loan আরম্ভ করেছে সরকার। এই প্রকল্পের দ্বারা আপনি পঞ্চাশ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা লোন পাবেন। তারপর নিজের সুবিধামতো নূন্যতম ১২ থেকে সর্বোচ্চ ৬০ মাসের মধ্যে এই লোন শোধ করতে পারবেন। MSME Loan দ্বারা তাৎক্ষণিক লোন (Instant Loan) পাবেন। এই লোনের জন্য কোন সম্পত্তি বন্ধক রাখার প্রয়োজন নেই।

MSME Loan Application Process

  • প্রথমে MSME এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • এরপর উপরে থাকা তিনটি লাইনের চিহ্নটিতে ক্লিক করুন। স্ক্রিনে একটি ড্রপ ডাউন লিস্ট আসবে।
  • এরপর সেখান থেকে বেছে নিতে হবে MSME Loan বিকল্পটি।
  • এরপর নতুন পেজ থেকে লোনের আবেদনপত্র পূরণ করে নিন।
  • পরবর্তী ধাপে প্রবেশ করুন।
  • এবার প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে অনলাইন মাধ্যমে আপলোড করে দিন।
  • সমস্ত সরকারি বিধি নিষেধ ভালোভাবে পড়ে ও বুঝে নিয়ে Agree অপশনে ক্লিক করুন।
  • আপনার আবেদনপত্রটি জমা করে দিন।

আরও পড়ুন: চাকরি না করেও পেনশন পাবেন প্রতিমাসে। কেন্দ্র সরকারের এই ৫ প্রকল্পে বিনিয়োগ করুন

উপসংহার

এবার আপনারও ব্যবসা শুরু করার স্বপ্ন পূরণ হবে। সরকারের এমএসএমই লোন প্রকল্পের মাধ্যমে। বর্তমানে লাখ লাখ যুবক-যুবতী উপকার পেয়েছেন। আপনিও যদি সঠিকভাবে আবেদন জমা করেন অবশ্যই লোন পাবেন। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে পারেন।

শেয়ার করুন: Sharing is Caring!