Mera Bill Mera Adhikaar: এবার আপনার প্রতিটি বিল পেমেন্টে 1 কোটি টাকা দেবে সরকার! কী হল শুনেই চমকে উঠলেন? ভাবছেন হয়তো এটাও আবার হয় নাকি? আসলে বর্তমান সময়ে সবকিছুই সম্ভব। তবে এর জন্য আপনাদের করতে হবে বিশেষ একটি কাজ। জানেন সেটা কী?
What is Mera Bill Mera Adhikaar Scheme?
এর জন্য আপনাকে করতে হবে মেরা বিল মেরা অধিকার (Mera Bill Mera Adhikaar) অ্যাপটি ডাউনলোড। কারণ এই অ্যাপই করে দেবে রাতারাতি কোটিপতি। না, এর জন্য কোনোরকম গেম খেলতে হবে না। বসে বসে দেখতে হবে না একের পর এক বিজ্ঞাপন। বরং 200 টাকার যে কোনও GST বিলের ছবি তুলে এই অ্যাপে আপলোড করে দিতে হবে।
এরপর লাকি ড্র অনুষ্ঠিত হবে। আর সেখানেই যদি আপনি জিতে যান তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে পুরস্কার (Mera Bill Mera Adhikaar)। স্বয়ং নরেন্দ্র মোদির সরকার আপনাকে দেবে 1 কোটি টাকা।
Use of Mera Bill Mera Adhikaar
গত বছরের 1 সেপ্টেম্বর থেকে এই প্রকল্পটি চালু করেছে কেন্দ্র সরকার। ভারতের যেকোনও প্রান্তের নাগরিক এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারবে। এর জন্য প্রথমেই আপনাকে নিজের স্মার্টফোনে ডাউনলোড করে নিতে হবে মেরা বিল মেরা অধিকার অ্যাপটি। এরপর আপনাকে বেছে নিতে হবে My Invoice অপশনটি।
আপনি পেয়ে যাবেন ক্যামেরা, গ্যালারি এবং PDF অপশন। আপনি ইচ্ছে করলে ফটো তুলে নিতে পারেন কিংবা আগে থেকে মোবাইলের ক্যামেরা ব্যবহার করে যদি ইনভয়েসের ফটোটি তুলে থাকেন তাহলে সেটি পেয়ে যাবেন গ্যালারিতে।
Ram Mandir – এইবার ভারতীয় 500 টাকার নোটে দেখা মিলবে রামের ছবি? এই টাকা টাকা সৌভাগ্য আনবে!!
আর যদি আপনি pdf ফাইল আপলোড করতে চান তাহলে সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে। এরপর আপনাকে দিয়ে দিতে হবে বিলের সমস্ত বিবরণ। অর্থাৎ CGST, SGST এছাড়াও অন্যান্য লেনদেনের সমগ্র বিবরণ আপনাকে দিতে হবে। এরপর ক্লিক করতে হবে সাবমিট ইনভয়েস অপশনটিতে।
পরবর্তীতে যদি আপনার মনে হয় কিছু একটা ভুল হয়ে গেছে তাহলে কিন্তু পুনরায় আবার পরিবর্তন করতে পারবেন। এই সমস্ত কাজ করে নিলেই তৈরি হয়ে যাবে ARN। এরপর ARN সহ চালানের সমস্ত বিবরণ আপনি দেখতে পাবেন My Invoice বিভাগে। মনে করে এই সমগ্র কাজ সম্পন্ন করার পর একটি হার্ড কপি রেখে দেবেন নিজের কাছে। এরপর চলবে লাকি ড্র। যদি পুরস্কার জিতে নিতে পারেন তাহলে রাতারাতি হয়ে যাবেন কোটিপতি।
যদিও বর্তমানে এই প্রকল্পটি চালু করা হয়েছে অসম, গুজরাট, হরিয়ানা, দাদরা নগর হাভেলি,কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি, দমন ও দিউ-তে। আগামী প্রায় 12 মাস চলবে এই প্রকল্প। এই স্কিমের অধীনে প্রতি তিন মাসে দুটি করে বাম্পার পুরস্কার দেওয়া হবে। যেখানে একজন সর্বাধিক জিততে পারবেন 1 কোটি টাকা। এছাড়াও প্রতি মাসে 10 লাখ টাকা পুরস্কারের 10 টি মাসিক লাকি ড্র এবং 10 হাজার টাকা পুরস্কারের 800 টি মাসিক লাকি ড্র অনুষ্ঠিত হবে।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।