Madhyamik 2024 Result: ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2024 Result)। চলছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরই মধ্যে একাধিক নতুন সিদ্ধান্ত নিয়ে হাজির পর্ষদ। চলতি বছরে একের পর এক নতুন নিয়ম এনেই চলেছে মাধ্যমিকের শিক্ষা পর্ষদ।
Madhyamik 2024 Result Link
চলতি বছরের পড়ুয়াদের মাধ্যমিকের পরীক্ষার সময় এগিয়ে দেওয়া থেকে শুরু করে প্রশ্নপত্রের বিশেষ কোডের ব্যবহার সবকিছুতেই ছিল নতুনত্বের ছোঁয়া। এই বিশেষ কোড ধরেই শনাক্তকরণ করা গিয়েছিল প্রশ্নপত্র ফাঁসকারীকে। নাম সামনে আসার পরই পরীক্ষা বাতিল করা হয়েছিল তার।
এবারে মাধ্যমিকের শিক্ষা পরিষদ সম্পূর্ণ অন্য পথে হাঁটলেন নম্বর জমা দেওয়ার ক্ষেত্রে। আগে সাধারণত খাতা দেখে খাতা জমা দিতে হতো প্রধান শিক্ষক শিক্ষিকাদের। তবে এবারে হার্ড কপি জমা দেওয়ার পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে সফট কপি জমা দেওয়াতেও। উৎসাহিত করা হয়েছে অনলাইনে না নম্বর জমা দেওয়ার জন্য।
Ram Mandir – এইবার ভারতীয় 500 টাকার নোটে দেখা মিলবে রামের ছবি? এই টাকা টাকা সৌভাগ্য আনবে!!
মাধ্যমিকের শিক্ষা পরিষদ থেকে জানানো হয়েছে, “আমরা চাইছি, গোটা প্রক্রিয়াটি আরও কার্যকরী ও দ্রুততার সঙ্গে হোক। দায়বদ্ধতা বাড়ুক। এই উদ্দেশ্যেই এটা করা হয়েছে।” অর্থাৎ বলা যেতেই পারে ডিজিটালাইজেশনের যুগে আরো একধাপ এগোলো পর্ষদ। ইতিমধ্যেই উচ্চমাধ্যমিকে শিক্ষা সংসদ থেকে শিক্ষক-শিক্ষিকাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন একটি পোর্টালের। এখানে অনলাইনে নম্বর জমা করছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।
কীভাবে পুরো বিষয়টি প্রধান শিক্ষক-শিক্ষিকারা উপলব্ধ করবেন তা এক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভিডিও প্রদর্শনীতে বুঝিয়ে দেওয়া হবে বলেই জানা গিয়েছে। শুধু তাই নয় তাদের প্রাপ্য সাম্মানিকের থেকে ৫০০ টাকা বেশি দেওয়ার ঘোষণা করেছে পর্ষদ। অর্থাৎ বোঝা যাচ্ছে যে পর্ষদ মনেপ্রাণে পুরো ব্যাপারটি অনলাইনে হোক এমনটাই চাইছে যাতে কোন ভুল ভ্রান্তির সম্ভাবনা কমে যায়।। যেহেতু প্রথম এমন বিষয়ে চালু করা হচ্ছে সেক্ষেত্রে হয়তো কোনও অসুবিধা সম্মুখীন হতে পারে প্রধান শিক্ষক-শিক্ষিকারা। সেই কথা মাথায় রেখে পর্ষদ সূত্রে জানানো হয়েছে তাদের সাহায্য করার জন্য লোক রাখা হবে।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।