LPG Price Decrease 2024: সকালের পর ফের দাম কমল রান্নার গ্যাসের? জানুন

Share:

LPG Price Decrease: আজ 8ই মার্চ। নারীদের ক্ষমতায়ন এবং উন্নয়নের জন্য বিশেষ ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। নারী দিবস উপলক্ষে দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের।

LPG Price Cut

সামনের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই একের পর এক নতুন স্কিমের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টাকা বাড়ানো হয়েছে প্রায় বেশিরভাগ স্কিমে। এরই সঙ্গে আজ সমাজমাধ্যমে একটি পোষ্টের মাধ্যমে নরেন্দ্র মোদি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমার ঘোষণা করেছেন। এদিন বলা হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমছে ১০০ টাকা (LPG Price Decrease)।

এই প্রসঙ্গে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), নিজের এক্স হ্যান্ডেল থেকে লিখেছেন, “এটা সারা দেশে লক্ষ-লক্ষ পরিবারের আর্থিক বোঝা উল্লেখযোগ্যভাবে কমাবে। বিশেষ করে আমাদের নারী শক্তিকে এতে উপকৃত হবে। রান্নার গ্যাসকে আরও সাশ্রয়ী করে তোলার মাধ্যমে, আমরা পারিবারিক কল্যাণ এবং এক স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছি। এতে মহিলাদের ক্ষমতায়নের পাশাপাশি, তাদের জন্য জীবনযাত্রা আরও সহজ হয়ে উঠবে।”

কংগ্রেস মুখপাত্র সুরেন্দ্র রাজপুত (LPG Price Decrease) জানিয়েছেন, “বিজেপি অত্যন্ত চতুর দল। ওরা ৩৯৫ টাকার এলপিজি সিলিন্ডার ১০০০ টাকায় বিক্রি করে। তারপর প্রধানমন্ত্রী মোদী ১০০ টাকা দাম কমানর কথা ঘোষণা করেন।” সমাজবাদী পার্টির মহিলা সভার জাতীয় সভাপতি জুহি সিং এই প্রসঙ্গে বলেছেন, “মহাদেব দেখছেন কীভাবে মানুষের সঙ্গে প্রতারণা করছে বিজেপি সরকার। সিলিন্ডারের দাম বাড়ছে। আমি মনে করি প্রধানমন্ত্রী মোদীর উচিত, গ্রামে গ্রামে গিয়ে দেখা, ‘উজ্জ্বলা যোজনা’ কত বড় প্রতারণা।”

এখন কোথায় কত দামে পাওয়া যাবে (LPG Price Decrease)?

মোদি সরকারের ঘোষণার পরে দিল্লিতে গ্যাস সিলিন্ডারের দাম হয়ে দাঁড়িয়েছে 803 টাকা। কলকাতায় 829 টাকা। মুম্বাইতে 802.50 টাকা। চেন্নাইতে 818.50 টাকা।

এই তথ্য ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে পাওয়ার তথ্য অনুযায়ী দেয়া হয়েছে। এই ওয়েবসাইট অনুযায়ী নন ভর্তুকিবিহীন 14 কেজি গার্হস্থ এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। ঘরোয়া গ্যাসের শেষ দাম পরিবর্তন করা হয়েছিল 2023 সালের আগস্ট মাসে।

ওদিকে উজ্জ্বলা প্রকল্পের সুবিধা ভোগীরা মাত্র 600 টাকায় পেয়ে যাবেন গ্যাস সিলিন্ডার। কেন্দ্র সরকারের পক্ষ থেকে 2024-25 সালেও উজ্জ্বলা প্রকল্পের সুবিধা ভোগীদের জন্য প্রতি সিলিন্ডার 300 টাকা প্রতি ভর্তুকি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে প্রায় সুবিধা পাবেন 10 লাখ মানুষ। বছরের মোট 12 টি সিলিন্ডারে ভর্তুকি পেয়ে যাবেন উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা। দিল্লিতে এলপিজি সিলিন্ডারের দাম 903 টাকা। কিন্তু এই প্রকল্পের আওতায় থাকা মানুষেরা সিলিন্ডার পাবেন 603 টাকায়।

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

Written By Tithi Adak

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment