দুর্গোৎসবের পরেই খুশির খবর পেলেন সবাই। রান্নার গ্যাসে মিলছে ৩০০ টাকার ছাড় (LPG Gas Price). বিরাট সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার (Central Government). লক্ষ্মীপুজোর আবহে সকলের মুখেই ফুটেছে হাসি। কিভাবে পাবেন এই সুবিধা? কারা পাবেন সুবিধা? আসুন জেনে নেওয়া যাক।
LPG Gas Price Drop Update 2025
ভারতবর্ষের প্রত্যেকটি বাড়ির রান্নাঘরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এলপিজি রান্নার গ্যাস (LPG Gas Price) বর্তমানে এই রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া হয়েছে। গত কয়েক বছরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আর তার সঙ্গে ভর্তুকি নীতির কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল রান্নার গ্যাসের দাম। আর এবার এই পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হতে চলেছে। কম হবে রান্নার গ্যাসের দাম। অবাক হবেন শুনলে যে, প্রতি সিলেন্ডারে প্রায় ৩০০ টাকা করে কম হল।
তবে জনসাধারণের সুবিধার্থে উৎসবের আগে কেন্দ্র সরকার বড় সুখবর ঘোষণা করছে। আর সেটি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) অধীনস্থ পরিবারগুলির জন্য। তাঁরা রান্নার গ্যাসে ৩০০ টাকার বিশেষ ছাড় পাবেন। বাংলায় দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারগুলো এই ঘোষণার দ্বারা বিশেষ স্বস্তি পেল। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত একদিকে আর্থিক স্বস্তি দিচ্ছে আর অন্যদিকে উৎসবের আনন্দকে আরও দ্বিগুণ করে তুলছে।
কারা এই সুবিধা পাবেন?
কেন্দ্র সরকারের উজ্জ্বলা গ্যাস যোজনার (Ujjwala Gas Yojana) অধীনে থাকা পরিবারগুলি এর দ্বারা সুবিধা পাবেন। কেন্দ্র সরকারের ঘোষণায় বলা হয়েছে, PMUY গ্রাহকরা প্রতি সিলিন্ডারে ৩০০ টাকা করে কম দামে LPG সিলিন্ডার পাবেন। কারা পাবেন? তার জন্য দেখে নিন যোগ্যতা।
- আবেদনকারীকে নারী হতে হবে।
- যিনি আবেদন জানাবেন, তাঁর বয়স অন্ততপক্ষে ১৮ বছর হতে হবে।
- পরিবারটিকে দারিদ্র্যসীমার নীচে থাকতে হবে।
- আবেদনকারীর ব্যাংকের অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিংক থাকতে হবে।
- গুরুত্বপুর্ণ নথি হিসেবে রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর থাকতে হবে।
আরও পড়ুন: যুবক-যুবতীদের মাসে 5000 টাকা দিচ্ছে মোদি সরকার। মাধ্যমিক পাশ করলেই টাকা পাবেন। বিস্তারিত জেনে নিন
আপনাকে মনে রাখতে হবে যে, এই সুবিধাটি শুধু প্রধানমন্ত্রী মোদির (Narendra Modi) উজ্জ্বলা যোজনার (PMUY) আওতাভুক্ত গ্রাহকদের দেওয়া হবে। তাই আপনি যদি এখনো উজ্জ্বলা যোজনা প্রকল্পের (Government Scheme) সুবিধা না পেয়ে থাকেন দ্রুত আবেদন করুন।
আরও পড়ুন: বিজয়া দশমী উপলক্ষ্যে বাম্পার অফার। ৩৩৬ দিন রিচার্জ ফ্রি!
উপসংহার
কেন্দ্রের এই ঘোষণায় এলপিজি গ্যাসের দাম কম হওয়ার ফলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলি মাসিক বাজেটে বড় সুবিধা পাবেন। এলপিজি গ্যাসের উপর সরকার ভর্তুকি দেওয়ার ফলে বহু দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মানুষ গ্যাস ক্রয় করতে পারবেন। স্বাস্থ্যকরভাবে রান্নাবান্না করতে পারবেন। মোট কথা, সাধারণ মানুষের সুবিধা হবে।