LPG Cylinder Price Hike 2024: সময় যত এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বেড়ে চলেছে জিনিসপত্রের দাম। আজ থেকে শুরু হয়েছে চলতি বছরের মার্চ মাস। ইতিমধ্যেই সামনে এসেছিল আজ থেকেই বদলে যাচ্ছে একাধিক নিয়ম। যেমন ফাস্টট্যাগের নিয়ম থেকে সোশ্যাল মিডিয়ার নিয়মে এসেছিল একাধিক পরিবর্তন।
LPG Cylinder Price Hike 2024 from March
গতকালই জানানো হয়েছিল সোশ্যাল মিডিয়ার কিছু ভুল পোস্ট করলেই হতে পারে মোটা অংকের জরিমানা। এর সঙ্গে সঙ্গে আজ জানা গিয়েছে রান্নার গ্যাসের দামের পরিবর্তনের কথাও। পরিবর্তন হয়েছে বেশ ভালো রকম। জানা গিয়েছে তেল বিপণন সংস্থাগুলি আবারো দাম বাড়িয়ে দিয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder Price Hike 2024)।
LPG gas price update
কোন রাজ্যে কত দাম বাড়ানো হয়েছে?
১) দিল্লিতে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে 25 টাকা।
২) মুম্বাইতে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, 26 টাকা।
এবার জেনে নেওয়া যাক তাহলে দাম বেড়ে সিলিন্ডার প্রতি নতুন দাম কত দাঁড়াল?
যখন গত মাসে প্রকাশ্যে আনা হয়েছিল চলতি বছরের বাজেটের দিনই 19 কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের (PG Cylinder Price Hike 2024) দাম বাড়ানো হয়েছিল 14 টাকা। এখন আবার সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে 25 টাকা। দামের পরিবর্তনের হারগুলি প্রকাশ করা হয়েছে আইওসিএল-এর ওয়েবসাইটে। গ্যাস সিলিন্ডারের নতুন দাম অনুযায়ী ভারতের রাজধানী দিল্লিতে এটি পাওয়া যাবে 1795 টাকায়। যেখানে কলকাতায় গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder Price Hike 2024) দাম রয়েছে 1911 টাকা। মুম্বাইতে পাওয়া যাবে 1749 টাকায়। চেন্নাইতে গ্যাস সিলিন্ডার বিক্রি হবে 1960.50 টাকায়।
March Holiday 2024: চারদিন লম্বা ছুটির ঘোষণা, দেখুন তালিকা, বন্ধ থাকবে সব, আনন্দে লাফাবেন
ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দামও কী বাড়ানো হয়েছে?
জানানো হয়েছে, তেল কোম্পানিগুলো শুধুমাত্র বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামের উপর পরিবর্তন করেছে তবে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দামে কোনওরকম পরিবর্তন লক্ষ্য করা যায়নি। ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম সর্বশেষ পরিবর্তন করা হয়েছিল গত বছরের আগস্ট মাসে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হলেও দেশীয় গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে একই রকম। দেশীয় গ্যাস সিলিন্ডার 14.2 কেজির এলপিজি এর দাম বর্তমানে রয়েছে 903 টাকা। কলকাতায় এই দাম এখন রয়েছে 929 টাকা। মুম্বাইতে 902.50 টাকা এবং চেন্নাইতে 918.50 টাকায় পাওয়া যাচ্ছে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।