LIC Recruitment 2024: স্নাতক পাসে মোটা মাইনের চাকরি, জানুন আবেদনের পদ্ধতি

Share:

LIC Recruitment 2024: বর্তমানে অনেকেই খোঁজ করছেন মোটা অংকের বেতনের চাকরি। তবে মানুষ প্রাইভেট থেকে এখন সরকারি চাকরির দিকে বেশি ঝুঁকছেন। কেননা সরকারি চাকরিতে রয়েছে সিকিউরিটি এবং আরো অনেক সুযোগ সুবিধা। যারা ইতিমধ্যেই খুঁজছেন চাকরি তাদের জন্য সুখবর।

LIC Recruitment 2024 apply online

চলতি বছরে এলআইসি নিয়োগ করতে চলেছে অফিসার পোস্টে (LIC Recruitment 2024)। সূত্র মারফত জানা গিয়েছে, ফেব্রুয়ারি ও মার্চে প্রকাশিত হতে চলেছে এই সংস্থা থেকে এই সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি। রাষ্ট্র আয়ত্ত জীবন বীমা এই সংস্থাতে চাকরি পেতে হলে কীভাবে করবেন আবেদন এবং কী কী লাগবে তার হদিস রইল এখানে।

সম্প্রতি চলছে এলআইসিতে কর্মখালি। ২০২৪ এটি পোস্টে এলআইসি তরফ থেকে নিয়োগ করা হবে তার নাম হল অ্যাপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসার বা AOD। এখানে এখনও কতগুলি শূন্যপদ রয়েছে তা নিয়ে সঠিক ভাবে জানা যায়নি। তবে ৮০০র বেশি শূন্য পদ থাকতে পারে এখানে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনের মারফত।

March Holiday 2024: চারদিন লম্বা ছুটির ঘোষণা, দেখুন তালিকা, বন্ধ থাকবে সব, আনন্দে লাফাবেন

কোথায় কোথায় হবে নিয়োগ?

জানা যাচ্ছে এলআইসিতে আপাতত মোট জোন রয়েছে আটটি। এই জরুরী ভিত্তিক নিয়োগ হতে চলেছে (LIC Recruitment 2024)। এরমধ্যে পূর্ব অর্থাৎ ইস্টান জোনের সদর দপ্তর রয়েছে আমাদের কলকাতায়। প্রতি জোনে মোট ১০০ জনকে চাকরি দেওয়া হবে বলেই জানা গিয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে?

জানা যাচ্ছে এই পোস্টে আবেদনের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রী চাওয়া হয়েছে এলআইসি তরফ থেকে (LIC Recruitment 2024)। কলা, বিজ্ঞান এবং বাণিজ্য সহ যেকোনও শাখার প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন।

বয়স সীমা কী থাকতে হবে?

এখানে আবেদন করার জন্য ন্যূনতম বয়স হতে হবে ২১ বছরের বেশি। ৩০ বছর পর্যন্ত এই পোস্টে আবেদন করতে পারবেন প্রার্থীরা। সরকারি নিয়ম অনুযায়ী অনগ্রসর শ্রেণী এবং তফশিলি জাতি, উপজাতির প্রার্থীরা তিন ও পাঁচ বছর পর্যন্ত বয়স ছাড়ের সুবিধা পাবেন।

কীভাবে হবে প্রার্থী নির্বাচন?

এলআইসি অফিসার পোস্টে চাকরি পেতে হলে টপকাতে হবে তিনটি রাউন্ড। সেগুলি হল প্রিলিমস, মিনস এবং ইন্টারভিউ। প্রিলিন্স পরীক্ষায় থেকে দিতে হবে এক ঘণ্টার টেস্ট। পরীক্ষা শুধুমাত্র ইংরেজি এবং হিন্দি এই দু’টি ভাষাতে দেওয়া যাবে। এখানে থাকবে মোট ১০০টি প্রশ্ন।

যে সকল প্রার্থীরা প্রিলিমসে উত্তীর্ণ হতে পারবেন তারা বসতে পারবেন মেন্স পরীক্ষায়। সেখানেও ইংরেজি বা হিন্দি হবে দু’ঘণ্টার অনলাইন টেস্ট। যার পূর্ণমান থাকবে ১৬০। একদম শেষ দফায় হবে ইন্টারভিউ যা ৩৭ নম্বরের।

কীভাবে আবেদন করতে পারবেন প্রার্থীরা?

এই পোস্টে আবেদন করার জন্য এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে। সেখানে হোমপেজেই রয়েছে কেরিয়ার সেকশন। এর মধ্যেই প্রার্থীরা পেয়ে যাবেন আবেদন করার লিংক। সেখানে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফ্রি কত হবে?

যে সমস্ত প্রার্থীরা রয়েছেন অসংরক্ষিত ক্যাটাগরিতে তাদের ফিস দিতে হবে সাড়ে সাতশ টাকা। অন্যদিকে তপশিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের ফ্রিজ দিতে হবে মাত্র ১০০ টাকা। এই দুই ক্ষেত্রেই সংযুক্ত হবে GST। অনলাইনে ফিস দেওয়ার আগে প্রার্থীদের ভালো করে বিভিন্ন বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে।

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment