LIC Golden Jubilee Scholarship: LIC দিচ্ছে 40,000 টাকার স্কলারশিপ। কারা পাবেন? কিভাবে আবেদন করবেন? সম্পূর্ণ পদ্ধতি দেখে নিন

Share:

ছাত্র-ছাত্রীদের জন্য এক অভিনব উদ্যোগ নিল লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। LIC Golden Jubilee Scholarship এর জন্য কিছুদিন আগেই শুরু হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। যে সকল ছাত্র-ছাত্রীরা নিজের পায়ে দাঁড়াতে চাইছেন, ভবিষ্যতে উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের স্বপ্নপূরণ করতে চাইছেন, তাঁদের জন্য এই বৃত্তি প্রকল্পটি উপযুক্ত। আপনিও যদি এই বৃত্তির জন্য নিজের আবেদন জমা করতে চান, তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নেবেন।

LIC Golden Jubilee Scholarship 2025

প্রথমেই জেনে নেওয়া যাক এই বৃত্তি প্রকল্পটি সম্পর্কে। LIC Golden Jubilee Scholarship হল এলআইসির একটি CSR (Corporate Social Responsibility) উদ্যোগ। এই বৃত্তির মূল লক্ষ্য হল সমাজের আর্থিকভাবে দুর্বল পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করে দেওয়া। যে সকল ছাত্রছাত্রীরা দশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন কিন্তু যারা আর্থিক অসচ্ছলতার কারণে পিছিয়ে পড়ছেন, তাঁরা এই বৃত্তি প্রকল্পে আবেদন জমা করুন।

LIC Golden Jubilee Scholarship Eligibility

১) আবেদনকারী ছাত্র-ছাত্রীদের মেধাবী হতে হবে। ২) তাঁদের দশম কিংবা দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে। ৩) ছাত্র-ছাত্রীদের পূর্ববর্তী পরীক্ষায় অন্তত 60% নম্বর থাকতে হবে। ৪) গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, ভোকেশনাল, ইন্টিগ্রেটেড কোর্স বা ITI-এর প্রথম বর্ষে ভর্তি হতে হবে। ৫) তাঁদের পরিবারের বার্ষিক আয় 4,50,000 টাকার বেশি হওয়া চলবে না।

LIC Golden Jubilee Scholarship Ammount

যারা MBBS, BAMS, BHMS, BDS শিক্ষার্থী, তাঁরা পাবেন 40,000 হাজার টাকা। যারা BE, BTech, BArch ছাত্রছাত্রী তাঁরা পাবেন 30,000 হাজার টাকা। যারা Graduation, Integrated, Vocational, Diploma শিক্ষার্থী, তাঁদের দেওয়া।হবে 20,000 টাকা। আর যারা দ্বাদশ শ্রেণীর Vocational, Diploma ছাত্রছাত্রী, তাঁরা পাবেন 15,000 টাকা। বার্ষিক হিসেবে টাকা দেওয়া হবে।

আরও পড়ুন: পড়ুয়ারা পাবেন 20,000 টাকা, কীভাবে করবেন আবেদন? জানুন

LIC Golden Jubilee Scholarship Application Process

  • আবেদন জানানোর জন্য আপনাদের প্রথমে Buddy4Study/LIC এর অফিসিয়াল সাইটে যেতে হবে।
  • এরপর ক্লিক করতে হবে Apply Now বাটনে।
  • আপনি যদি নতুন হন, তবে Register করে প্রোফাইল তৈরি করুন অথবা আগের একাউন্ট দিয়ে লগ-ইন করুন।
  • এরপর পূরণ করে নিন স্কলারশিপের আবেদনপত্র।
  • এরপর আপলোড করুন সমস্ত প্রয়োজনীয় নথিগুলি।
  • সমস্ত শর্তাবলী মেনে সাবমিট করুন।
  • আপনার আবেদন সফলভাবে জমা পড়ল ইমেইলে একটি Acknowledgement Mail আসবে।

আরও পড়ুন: প্রথম শ্রেণী থেকে কলেজ পড়ুয়া, সবার একাউন্টে টাকা দিচ্ছে সরকার। আবেদন করুন ঐক্যশ্রী স্কলারশিপে

উপসংহার

বর্তমানে প্রচুর ছাত্র-ছাত্রী বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপের দ্বারা উপকৃত। যদি আপনিও বৃত্তি প্রকল্পের সুবিধা পেতে চান, এই বৃত্তির জন্য আবেদন জানাতে চান তাহলে দ্রুত সমস্ত নিয়মকানুন মেনে আবেদন জমা করুন। কবে থেকে আবেদন শুরু হচ্ছে আর কবে পর্যন্ত আবেদন জমা করা যাবে সেটা খেয়াল রাখবেন। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে LIC এর অফিশিয়াল সাইটটি দেখতে পারেন।

শেয়ার করুন: Sharing is Caring!