Lakshmir Bhandar: ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের নতুন বছরের বাজেট (West Bengal Budget 2024)। গতকালকেই ঘোষণা হয়েছে একাধিক নতুন নতুন প্রকল্পের (Lakshmir Bhandar) কথা। তার সঙ্গে বাড়ানো হয়েছে বেশ কিছু সুযোগ সুবিধাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা অন্যতম প্রকল্পগুলির মধ্যে একটি হল ‘লক্ষ্মীর ভাণ্ডার’। যে প্রকল্প অনুযায়ী একটা সময় দেওয়া হতো নগদ ৫০০ টাকা। তবে সম্প্রতি রাজ্যের বাজেট অধিবেশনে পাল্টানো হয়েছে সেই সিদ্ধান্ত।
Lakshmir Bhandar application process and How to get 1000 rupess
নতুন অধিবেশন অনুযায়ী এবার থেকে বাড়ির মহিলারা আর ৫০০ টাকা নয়, বরং তারা এবার থেকে পাবেন মাসে ১০০০ টাকা করে। যা মহিলাদের আত্মনির্ভর করতে অনেকটাই সহায়তা করবে বলেই মনে করেছেন সকলে। তথ্য অনুযায়ী, ইতিমধ্যে রাজ্যের প্রায় ২ কোটি মহিলারা নাম লিখিয়েছেন এই প্রকল্পে।
রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের দায়িত্বে ছিলেন চন্দ্রিমা। তিনি জানিয়েছেন, “মা-বোনেদের হাত শক্ত করার জন্য আমাদের সরকার আনন্দের সঙ্গে ঘোষণা করছে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের অধীনে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর মহিলাদের জন্য প্রদত্ত আর্থিক সুবিধা বৃদ্ধি করে মাসিক 1,200 টাকা এবং অন্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1,000 টাকা করা হতে চলেছে।”
How to apply Laxmi Bhandar Prakalpa? (কীভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন আপনারা?)
পশ্চিমবঙ্গ সরকারের সব প্রকল্পেই অনলাইন এবং অফলাইন দু’রকম ভাবেই আবেদন করে নাম নথিভুক্ত করা যায়।
এবারে বিশদে দেখে নেওয়া যাক কোন পদ্ধতিতে কী কী ভাবে এই আবেদন করা যাবে লক্ষ্মী ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের জন্য!
রাম মন্দিরের পর এবার তৈরি হবে মসজিদ তৈরির কাজ, কেমন হবে নকশা? কীভাবে দেবেন অনুদান?
Application Process of Laxmi Bhandar Prakalpa Via Online (অনলাইনের মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন)
অনলাইনে আবেদন করার জন্য ইন্টারনেট পরিষেবা থাকা প্রয়োজন।
১) প্রথমে গুগল ক্রমে (Google Chrome) ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar) লিখে সার্চ করলেই সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে (https://wb.gov.in/) চলে যাওয়া যাবে।
২) সরাসরি পি ডি এফ ফরম্যাটে ডাউনলোড করতে পারেন ফর্মটি। অথবা ডাউনলোড করার জন্য ক্লিক করুন, এখানে👇
Laxmi Bhandar Prakalpa PDF Download: Click Here
Laxmi Bhandar Prakalpa Application Process Via Offline (কীভাবে অফলাইনের মাধ্যমে লক্ষী ভান্ডারের জন্য আবেদন করবেন?)
পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বসিয়ে থাকেন বিভিন্ন ক্যাম্প। আয়োজন করা হয় দুয়ারে সরকারের। কেউ অফলাইনে লক্ষ্মীর ভাণ্ডার (Laxmir Bhandar) প্রকল্পের জন্য আবেদন করতে চাইলে তা হলে তাঁকে দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্পে সরাসরি চলে যেতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার (Laxmir Bhandar) ক্যাম্পে থেকে আবেদনকারীকে দেওয়া হবে একটি অ্যাকটিভ ইউনিক নম্বর। তারপর একটি ফর্ম ফিলাপ করে সেই ক্যাম্পে জমা দিতে হবে।
Required Documents for Laxmi Bhandar Prakalpa (লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি)
১) আধার কার্ডের ফোটো কপি।
২) এখানে বলে রাখা ভালো, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মূলত দুটি শ্রেণিকে বিতরণ করা হয়ে থাকে। একটি বিভাগের আওতায় সমস্ত মহিলা একই অঙ্কের টাকা পাবেন না। লক্ষ্মীর ভাণ্ডার (Laxmi Bhandar) প্রকল্পের অধীনে তফসিলি জাতি এবং উপজাতির মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা করে সাহায্য পাবেন পশ্চিমবঙ্গ সরকারের থেকে। পাশাপাশি, সাধারণ শ্রেণির মহিলারা প্রতি মাসে পাবেন ৫০০ টাকা। সরকারের তরফ থেকে পাবেন আর্থিক সাহায্য। যারা বিশেষ শ্রেণীর অধিকারী তাদেরকে সমস্ত পরিবারের কাছে কাস্ট সার্টিফিকেট আছে, তার প্রমাণ জমা করতে হবে। এই সার্টিফিকেটের মাধ্যমেই বিবেচিত হবে, উক্ত সেই মহিলা মাসে ৫০০ টাকা পাবেন নাকি ১০০০ টাকা।
৩) স্বাস্থ্য সাথী কার্ড থাকা বাঞ্ছনীয়। স্বাস্থ্য সাথী কার্ড এর একটা ফটোকপি লাগবে।
৪) নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য জমা করতে হবে। ব্যাঙ্কের পাসবুকের প্রথম পাতার ফোটো কপি লাগবে।
৫) নিজের পাসপোর্ট সাইজের ছবি
৬) মোবাইল নম্বর লিখে দেওয়া বাধ্যতামূলক
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।