পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যবাসী কৃষকদের স্বার্থে চালু হওয়া একটি জনদরদি প্রকল্প কৃষক বন্ধু (Krishak Bandhu). এই প্রকল্পের সহায়তায় আর্থিক সাহায্য পান কৃষকরা। সঠিক সময়ে লাখ লাখ কৃষকের একাউন্টে পৌঁছে যায় টাকা। বাংলার সরকার এই প্রকল্পে কৃষকদের বিপুল অর্থ প্রদান করে থাকে। সরকারি নিয়ম অনুসারে, এখন বছরে ১০ হাজার টাকা ও দুই কিস্তিতে ২ লক্ষ টাকার বীমা পাচ্ছেন কিষানরা।
West Bengal Krishak Bandhu Scheme
পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ও কল্যাণ দপ্তরের তরফে রাজ্যের কিষানদের দৈনন্দিন মূল্য বৃদ্ধির পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য সাহায্য করা হয়ে থাকে। বৈধ বর্গাদার ও কৃষকরা এর দ্বারা উপকৃত হন। সামান্য একটু জমি থাকলেও টাকা দেয় সরকার। বছরে দশ হাজার টাকা অ্যাকাউন্টে ঢোকে রাজ্যবাসী কৃষকদের।
একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কৃষকবন্ধু স্কিম, অন্যদিকে তেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিএম কিষান (PM Kisan) প্রকল্পের দ্বারা কৃষকদের মুখে হাসি ফুটিয়েছেন। সরকারি প্রকল্পের সহায়তা পেয়ে খুশি হয়েছেন কৃষকরা (Government Scheme).
Krishak Bandhu Scheme 2025
প্রত্যেকটি প্রকল্প একটি নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করেই চালিত হয়ে থাকে। তেমনি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে কৃষক বন্ধু প্রকল্পেরও।
- মূলত কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাঁদের স্বাধীনতা দেওয়া কৃষক বন্ধু প্রকল্পের (Krishakbandhu) প্রধান উদ্দেশ্য।
- কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করে তোলা।
- বিভিন্ন ঋতুতে কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা।
- কোন কৃষকের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবারকে আর্থিকভাবে সহায়তা প্রদান।
আরও পড়ুন: অবসরের পরে পাবেন ১০,০০০ টাকা, রইল সেরা ৬টি পেনশন স্কিমের হদিশ
Krishak Bandhu Scheme Eligibility
- এই প্রকল্পে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।
- প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- জমির মালিক, বৈধ বর্গাদারেরা এই প্রকল্পের সহায়তা পাবেন।
Krishak Bandhu Scheme Amount
- যে সকল কৃষকদের ন্যূনতম এক একরের কম জমি রয়েছে তাঁরা ৪০০০ টাকা সহায়তা পেয়ে থাকেন।
- জমির মালিকানা থাকা কৃষকদের
বছরে সর্বোচ্চ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা পাঠানো হয়। কৃষকেরা দুই কিস্তিতে টাকা পেয়ে যান। - কৃষকের বয়স যদি হয় ১৮ থেকে ৬০ বছরের মধ্যে, কৃষকের যদি আকস্মিক মৃত্যু হয় তাহলে তাঁর পরিবার পাবেন ২ লক্ষ টাকা।
Krishak Bandhu Scheme New Update
২০২৫ সালের খারিফ মরশুমে কৃষকদের আর্থিক সুবিধা পাঠানো হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী জানান, খারিফ মরশুমের জন্য ২,৯৩০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ১.০৯ কোটি কৃষক ও বর্গাদার কৃষক বন্ধু প্রকল্পের দ্বারা সহায়তা পেয়েছেন।
WB Krishak Bandhu Application Process
কৃষক বন্ধু স্কিমের আবেদন গ্রহণ যখন চলবে তখন কৃষকেরা স্থানীয় পঞ্চায়েত অফিস ও ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন। আবেদন সংক্রান্ত বাকি তথ্য পেয়ে যাবেন এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে।
আরও পড়ুন: এবার থেকে প্রত্যেক মহিলাকে প্রতিমাসে ২১০০ টাকা করে দেবে লক্ষ্মী যোজনায়। নতুন আবেদন কিভাবে করবেন?
উপসংহার
বর্তমানে রাজ্যের কোটি কোটি কৃষক প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছেন। তাঁরা এমনিতে ১০,০০০ টাকার আর্থিক সাহায্য পাচ্ছেনই। এছাড়াও বীমা হিসেবে ২ লক্ষ টাকা পাচ্ছেন। নূন্যতম জমি থাকলেও টাকা দিচ্ছে সরকার। তাই আপনিও যদি একজন কৃষক হয়ে থাকেন, সরকারি প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য দ্রুত নিজের আবেদন জমা করুন।