ATM: বর্তমানে চলছে অনলাইনের যুগ। মানুষের নির্ভরশীলতা বেড়েই চলেছে। করোনা মহামারীর পর থেকে অনলাইন ব্যবস্থার ওপর মানুষ এতটাই নির্ভরশীল হয়ে উঠেছে আজকাল কিছুই ভাবতে পারছে না। তবে অনেকেই এমন রয়েছেন যারা অফলাইন অর্থাৎ ক্যাশ ট্রানজেকশন করে থাকেন (ATM)। ব্যাংক থেকে ক্যাশ তোলার মাধ্যম হিসেবে সর্বপ্রথম বেছে নেন এটিএমকে।
ATM using tips
এটিএম থেকে টাকা তো তোলেন সবাই! টাকা তোলার পর প্রত্যেকেই করে ফেলেন এই বড় ভুল। আপনিও এই বড় ভুল করছেন? সাবধান। যখন তখন কিন্তু বিপদ হতে পারে আপনার। এই বড় ভুলটি কি জানেন?
এটিএম থেকে টাকা তোলার পর এটিএম মেশিন থেকে স্বয়ংক্রিয় ভাবে প্রত্যেক ব্যবহারকারীকে একটি স্লিপ বা রশিদ দেওয়া হয়। এখানে সেই ব্যক্তি কত টাকা তুললেন তার ব্যাংকে কত টাকা রয়েছে, কটার সময় কোন এটিএম থেকে টাকা তুলেন সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিবরণ থাকে। অনেকেই টাকাটা তো ব্যাগে ঢুকিয়ে নেন কিন্তু রশিদটা ফেলে দেন যেখানে সেখানে।
রশিদ যেখানে সেখানে ফেলা একদমই উচিত নয়! এখন তখন ঘটে যেতে পারে বড়সড়ো বিপদ। বর্তমানে স্ক্যামের মতো ঘটনা চারিদিকে ঘটে চলেছে। যখন তখন মানুষ ব্যাংক অ্যাকাউন্ট থেকে মেসেজ পাচ্ছেন টাকা কেটে নেওয়ার। কিছু দেখা যাচ্ছে, যার নামে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট তিনি কোনভাবেই টাকা তোলেননি। তাহলে টাকা তুললো কে! স্বাভাবিকভাবেই এই আশঙ্কা প্রত্যেকের মনেই রয়ে যায়। ভাবেই বা টাকা তোলা হচ্ছে! অনেকেই জানেন না এর উত্তর (ATM)।
এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন কখনোই কোন ভাঙাচোরা এটিএম থেকে টাকা তোলা উচিত নয়। দেখা যায় এরকম ভাঙাচোরা এটিএম থেকে টাকা তুলে তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন সন্দেহভাজন কিছু লোক। কখনো কখনো শেয়ার করা উচিত নয় নিজের এটিএম এর পিন। এমনকি কোন ব্যাংকের কর্মীকেও এই পিন দেওয়া উচিত নয়।
যখন কোনও ব্যক্তি এটিএম থেকে টাকা তুলছেন সেই মুহূর্তে আশেপাশে কোনও অচেনা ব্যক্তিকে থাকতে দেবেন না। লেনদেন সম্পূর্ণ হওয়ার পর অবশ্যই ক্যান্সেল বাটনে ক্লিক করতে হবে ব্যক্তিকে। এছাড়াও এটিএম থেকে টাকা তোলার পর যখন স্লিপ দেয়া হচ্ছে সেই স্লিপটি যেখানে সেখানে না ফেলে অবশ্যই ফেলে দিতে হবে কাছে ডাস্টবিনে কিংবা নর্দমায় (ATM)।
এটিএম এর স্লিপ অর্থাৎ রশিদ এমন কোনও জায়গায় ফেলা উচিত যেখান থেকে যেকোনো মানুষ যদি তুলেও নেন তাহলে সেটা আর ব্যবহারযোগ্য যাতে না থাকে। জন্য সবচেয়ে ভালো জায়গা হল নর্দমা কিংবা আশেপাশে থাকা সবচেয়ে নোংরা ডাস্টবিনটি। সেই ব্যক্তি ইচ্ছা করলে নিজের বাড়িতেও নিয়ে চলে আসতে পারেন প্রদত্ত রশিদটি। যদি চান নিজের কাছে রেখে দিতে যত্ন সহকারে তাহলে তিনি সেটাও করতে পারেন ATM)।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।
Written By Tithi Adak