Kanya Sumangla Yojana: সামনেই ভোট। এই ভোটকে কেন্দ্র করে একের পর এক স্কিম আনছেন নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। পশ্চিমবঙ্গের বাজেট ঘোষণার দিন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচয় করিয়ে দিয়েছেন একাধিক নতুন স্কিমের সঙ্গে এবং বাড়িয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও।
Kanya Sumangala Yojana – Features, Benefits, Eligibilty
সম্প্রতি আরও একটি স্কিমের টাকা বাড়ানোর সিদ্ধান্ত এই রাজ্যের সরকারের! একেবারে লাফিয়ে ১০,০০০ টাকা পর্যন্ত বাড়ছে এই স্কিমে। এই স্কিমের আওতায় এতদিন পর্যন্ত জন্ম থেকে স্নাতক হওয়া মেয়েদের পড়াশোনার জন্য বছরের আর্থিক খরচ চালাতেন এই রাজ্য সরকার।
এই স্কিমের নাম ‘মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনা’ (Kanya Sumangla Yojana)। যেটি রয়েছে পশ্চিমবঙ্গে নয়, উত্তরপ্রদেশে চালু রয়েছে। ২০১৭ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পরেই চালু করেছিলেন এই স্কিম। যে স্কিমের দ্বারা উপকৃত হয়েছেন ১৭ লক্ষেরও বেশি মেয়ে।
Kanya Sumangla Yojana কী?
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মেয়েদের জন্য এই বিশেষ স্কিম নিয়ে আসেন। Kanya Sumangla Yojana, এই স্কিমে, কোনও ব্যক্তির মেয়ে সরকারের পক্ষ থেকে 15000 টাকা পেতেন। কেবল মাত্র ইউপি অর্থাৎ উত্তর প্রদেশের মেয়েরাই এই সুবিধা পাবেন।
কী পরিবর্তন আনা হল?
বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন এবার থেকে এই স্কিমের আওতায় মেয়েরা ১৫ হাজারের বদলে ২৫ হাজার টাকা পাবেন। যা কার্যকর হবে আগামী এপ্রিল মাস থেকে।
কী কী Documents লাগবে?
১) আবেদনকারীর আধার কার্ড।
২) ভোটার কার্ড,
৩) রেশন কার্ড,
৪) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র,
৫) ভেলিড টেলিফোনের বিল
How to get Rs 15,000 for Kanya Sumangla Yojana?
একটি কন্যা সন্তানের জন্মের উপর ভিত্তি করে প্রথম কিস্তির জন্য 2000 টাকা পাবেন। এক বছর পর্যন্ত সন্তানের টিকা দেওয়ার জন্য দ্বিতীয় কিস্তির 1000টাকা দেওয়া হবে।
ক্লাস 1-এ ভর্তির জন্য তৃতীয় কিস্তির 2000 টাকা দেওয়া হবে। ক্লাস 6-এ ভর্তির জন্য চতুর্থ কিস্তির জন্য 2000 টাকা দেওয়া হবে।
ক্লাস 9-এ ভর্তির জন্য পঞ্চম কিস্তির 3000 টাকা দেওয়া হবে। ক্লাস 10 বা ক্লাস 12 পাশের পরে বা 2 বছরের বেশি মেয়াদের ডিপ্লোমা কোর্সের পরে দেওয়া হবে ষষ্ঠ কিস্তির 5000 টাকা।
এই বিষয়ে আরো জানতে এই অফিশিয়াল ওয়েবসাইট চেক করতে পারেন।https://mksy.up.gov.in/women_welfare/index.php।
Who will get benefits of Kanya Sumangla Yojana?
আবেদনকারীদের অবশ্যই উত্তরপ্রদেশের বাসিন্দা হতে হবে।
একটি স্থায়ী বসবাসের শংসাপত্র থাকতে হবে। বৈধ থাকতে হবে রেশন কার্ড / আধার কার্ড / ভোটার আইডি কার্ড / বিদ্যুৎ / টেলিফোন বিল।
আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় সর্বোচ্চ ৩ লাখ টাকা হতে হবে।
আবেদনকারীর কেবল একটি পরিবারের সর্বাধিক দুটি কন্যা শিশু হলে তবেই এই প্রকল্পের সুবিধা পাবে।
যদি কারও ঘরে এমন হয় প্রথম সন্তান একটি মেয়ে, ও পরে যমজ সন্তানের দু’টিই মেয়ে, তাহলে তিনটি মেয়েই এই সুবিধা পাবে।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।