Investment Tips 2024: আগামী ৮ই মার্চ ২০২৪-এ পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস। এমন পরিস্থিতিতে, মহিলাদের জন্য এমন বিনিয়োগের স্কিম তুলে ধরা হবে আজকের এই প্রতিবেদনে, যা জানলে আপনি আনন্দে লাফিয়ে উঠবেন।
Investment Plan for Women 2024
এই স্কিম গুলি মহিলাদের আর্থিক স্বাচ্ছন্দতা এবং সচলতা প্রদান করতে সক্ষম হবে।
Public Provident Fund
ইতিমধ্যে এটা কারোরই অজানা নয় যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম (Investment Plan for Women) একটি খুব জনপ্রিয় বিনিয়োগের স্কিম। এই স্কিমের অধীনে বিনিয়োগকারী 15 বছরের জন্য বার্ষিক 1.50 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। বর্তমানে সরকার এই প্রকল্পে 7.1% সুদের সুবিধা দিচ্ছে।
National Pension System
এরপরেই আসা যাক ন্যাশনাল পেনশন সিস্টেম এর কথায়। এটিও (Investment Tips 2024) একটি দুর্দান্ত বিনিয়োগের স্কিম। যেখানে যে কেউ বিনিয়োগ করে নিজের ভবিষ্যত সুরক্ষিত করতে পারেন অনায়াসেই। এই স্কিমটি নিয়ন্ত্রিত হয়ে থাকে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA) দ্বারা।
Mutual Fund
আজকাল, মিউচুয়াল ফান্ড একটি উল্লেখযোগ্য বিনিয়োগ স্কিম হিসাবে কাজ করে চলেছে। প্রত্যেকের আর্থিক চাহিদার কথা মাথায় রেখে যেকোনো মহিলারা মিউচুয়াল ফান্ডের ইক্যুইটি, ঋণ বা হাইব্রিড ফান্ডে বিনিয়োগ করতে পারেন নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে।
LIC
মহিলারা নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে জীবন বীমা পলিসিতেও বিনিয়োগ করতে পারেন। ভারতের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন মহিলাদের চাহিদা অনুযায়ী সময়ে সময়ে বিশেষ স্কিম চালু করে থাকে।
March Holiday 2024: চারদিন লম্বা ছুটির ঘোষণা, দেখুন তালিকা, বন্ধ থাকবে সব, আনন্দে লাফাবেন
ক্রমবর্ধমান চিকিৎসা ব্যয়ের পরিপ্রেক্ষিতে, আজকাল স্বাস্থ্য বীমা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে প্রত্যেকের জীবনে। এমন পরিস্থিতিতে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, স্বাস্থ্য বীমায় বিনিয়োগ করে যে কোনও মহিলারা নিজেদের চিকিৎসা বিলের খরচের উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন সহজেই।
বর্তমানে ফিক্সড ডিপোজিট স্কিমও একটি দুর্দান্ত বিনিয়োগ স্কিম। যে কোনও মহিলারা বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার পরীক্ষা করে FD স্কিমে বিনিয়োগ করতে পারেন।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।