ভারতবর্ষের জনতার কাছে ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। ড্রাইভিং লাইসেন্স পরিচয় পত্রের মতো কাজ করে। এটি একটি সরকারি স্বীকৃত পরিচয়পত্র। আপনার আঠারো বছর হলেই লাইসেন্স বানানো সম্ভব। এবার আপনি যদি লাইসেন্স তৈরি করতে চান, তাহলে তার পদ্ধতি কি? চিন্তা নেই এখন খুব সহজেই বাড়ি বসে লাইসেন্স বানিয়ে নেওয়া যায়। অনলাইন মাধ্যমে লাইসেন্স বানানোর পদ্ধতি দেখে নিন।
What Is Driving Licence?
ভারতবর্ষের মানুষের কাছে ড্রাইভিং লাইসেন্স শুধু একটি অনুমতিপত্র নয়, এটি হল সরকার স্বীকৃত পরিচয়পত্র। আপনার কাছে আধার কার্ড অথবা ভোটার কার্ড থাকলে সেটি যেমন পরিচয়পত্র হিসেবে কাজে লাগে ঠিক তেমনভাবেই এই লাইসেন্স থাকলেও সেটি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন। রাস্তায় গাড়ি বা বাইক চালাতে হলে এটি আইনত বাধ্যতামূলক। রাস্তায় বাইক বা গাড়ি নিয়ে বের হন তাহলে আপনার বৈধ লাইসেন্স না থাকলে জরিমানা লাগতে পারে।
বাড়ি বসে বানিয়ে নিন ড্রাইভিং লাইসেন্স
এই লাইসেন্স বানানোর জন্য আগে ছোটাছুটি করতে হতো। কিন্তু এখন সবটাই অনলাইন হয়ে গেছে। তাই ঝক্কি অনেকটাই কমেছে। তাই চাইলে আপনিও বাড়িতে বসে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নিতে পারবেন। তবে তার জন্য সম্পূর্ণ পদ্ধতিটি জেনে নিতে হবে। আপনার বয়স যদি আঠেরো বছর হয়, তাহলে বাড়িতে বসেই লাইসেন্স বানিয়ে নেওয়া সম্ভব। ২০২৫ সালের নতুন নিয়ম অনুযায়ী এখন আর সেই ঝামেলা নেই। খুব সহজ পদ্ধতিতে মাত্র কয়েকটা ধাপ মেনেই লাইসেন্স বানিয়ে নিন।
ড্রাইভিং লাইসেন্সের ধরন কী কী?
১) লার্নার লাইসেন্স: এই লাইসেন্সটা নতুন চালকদের জন্য ছয় মাসের অস্থায়ী লাইসেন্স।
২) স্থায়ী লাইসেন্স: সফলভাবে ড্রাইভিং টেস্ট পাশ করার পর এই লাইসেন্স দেওয়া হয়। এটি স্থায়ী লাইসেন্সের কোটায় পড়ে।
৩) কমার্শিয়াল লাইসেন্স: এইসব লাইসেন্স মূলত প্রয়োজন হয় ট্রাক, বাস, ট্যাক্সি ইত্যাদি পেশাদার গাড়ির জন্য।
৪) আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট (IDP): বিদেশে গাড়ি চালাতে কাজে এই লাইসেন্স লাগে। বিশেষ করে যারা হেভি গাড়ি চালান তাদের জন্য এই লাইসেন্স প্রয়োজন হয়।
আরও পড়ুন: খুব সহজ পদ্ধতিতে বাড়ি বসে ডাউনলোড করে নিন EWS Certificate. শিক্ষা ও চাকরিতে ১০% সংরক্ষণ মিলবে।
Driving Licence Online Apply
- প্রথমে ভিজিট করুন অফিসিয়াল পোর্টালে। এখান থেকেই আপনি লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন, লাইসেন্স বানিয়ে নিতে পারবেন।
- এবার আপনার রাজ্য নির্বাচন করে Learner’s Licence-এর জন্য আবেদন করুন। লাইসেন্সের জন্য এখানে আবেদন জানানো সম্ভব।
- এখানে আবেদন জানানোর সময় আপনার প্রয়োজনীয় সমস্ত তথ্য উল্লেখ করুন। যেমন নাম, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি তথ্যগুলি।
- সব প্রয়োজনীয় ডকুমেন্টস (আধার, জন্মসনদ, ঠিকানার প্রমাণ, ফটো) আপলোড করুন।
- অনলাইনে জমা করুন নির্দিষ্ট ফি।
- অনলাইন টেস্ট দিন বা স্লট বুক করে RTO অফিসে টেস্ট দিয়ে আসুন। আবার বাড়িতে বসেও টেস্ট দিতে পারবেন।
- ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার জন্য আপনাকে RTO অফিস যেতে হবে না বাড়িতে বসে খুব সহজেই আবেদন জানাতে পারবেন।
উপসংহার
তাই এখন আর ছোটাছুটি না করেই খুব সহজে বাড়ি বসে লাইসেন্স বানিয়ে নিন। বাড়ি বসে অনলাইনে আবেদন করে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নেওয়া সম্ভব। তাহলে আর দেরি না করে দ্রুত নিজের লাইসেন্সের জন্য আবেদন করুন। আর খুব সহজেই গুরুত্বপূর্ণ নথি নিজের কাছে রাখুন।