পশ্চিমবঙ্গে বসবাসকারী মানুষ সরকারি চাকরি, উচ্চশিক্ষা, স্কলারশিপ-সহ বিভিন্ন সরকারি সুবিধা পেতে চাইলে ডোমিসাইল সার্টিফিকেট (Domicile Certificate) তাঁদের কাছে থাকতেই হবে। যদি আপনার কাছে এই সার্টিফিকেট থাকে তাহলে রাজ্যের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন। আগে এই সার্টিফিকেট পেতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্থানীয় অফিসে কাগজপত্র জমা দিতে হত। কিন্তু বর্তমানে চালু হয়েছে অনলাইন পোর্টাল। তাই বাড়িতে বসেই সার্টিফিকেট ডাউনলোড করে নেওয়া সম্ভব।
What is Domicile Certificate?
প্রথমেই জেনে নেওয়া যাক এই সার্টিফিকেট আসলে কি। Domicile Certificate হল একটি সরকারি নথি যা মূলত প্রমাণ করে একজন ব্যক্তি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। যার অর্থ হল, আপনার কাছে যদি এই সার্টিফিকেট থাকে, তবে আপনি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা সেটি প্রমাণিত হবে।
তবে শুধু পশ্চিমবঙ্গ নয় প্রত্যেকটি রাজ্যের জন্য এই ডোমিসাইল সার্টিফিকেট (Domicile Certificate) আছে। যা কোনো ব্যক্তিকে সেই রাজ্যের বাসিন্দা হিসেবে নির্দিষ্ট করে। সরকারি সুযোগ-সুবিধা, চাকরি বা শিক্ষা সংক্রান্ত প্রক্রিয়ায় বাসিন্দার পরিচয় রূপে এই সার্টিফিকেট আবশ্যক ভূমিকা পালন করে।
ডোমিসাইল সার্টিফিকেটের প্রয়োজনীয়তা কী?
এই সার্টিফিকেটের বিভিন্ন প্রয়োজনীয়তা আছে। অনেক সময়েই সরকারি চাকরি আবেদন করার সময় এই সার্টিফিকেটটি প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের সরকারি স্কলারশিপ তোলার সময় আবার কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াতে এই সার্টিফিকেট প্রয়োজন হয়। এর পাশাপাশি কোনো বাড়ি বা জমির নথি যাচাইয়ের ক্ষেত্রে এই সার্টিফিকেট অবশ্য প্রয়োজনীয়।
আরও পড়ুন: অনলাইনে আবেদন করেই মিলবে জন্ম সনদ! মোবাইলের একটা ক্লিকেই মুসকিল আসান
ডোমিসাইল সার্টিফিকেট বানানোর যোগ্যতা
- আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
- আবেদনকারীকে অন্তত পক্ষে ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে অথবা আবেদনকারী ব্যক্তির বাবা/মা কে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- যদি ব্যক্তির পশ্চিমবঙ্গে স্থাবর সম্পত্তি যেমন জমি/বাড়ি থাকে, তাহলে সেটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে গণ্য করা হয়।
অনলাইনে ডোমিসাইল সার্টিফিকেট বানাবেন কিভাবে?
এই সার্টিফিকেট বানানোর আপনাকে eDistrict 2.0 পোর্টালে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। দেখে নিন ধাপে ধাপে কিভাবে এই আবেদন জমা করবেন।
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
- হোমপেজে ক্লিক করুন Sign Up বাটনে ক্লিক করুন।
- আপনার মোবাইল নম্বর ও মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- আপনার সমস্ত তথ্য যেমন, নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি উল্লেখ করে আবেদন পত্র পূরণ করুন।
- আবেদন জানানোর সময় ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে। যেটি পরবর্তী কালে কাজে লাগবে।
- আপনার মোবাইল নম্বরে আসা OTP দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে।
- সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে নিন।
- প্রয়োজনীয় নথিগুলি আপলোড করুন।
- আপনার আবেদন জমা করে দিন।
আরও পড়ুন: জাগো প্রকল্পে মহিলাদের ৫০০০ টাকা করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কারা এই টাকা পাবেন?
উপসংহার
এই অতি প্রয়োজনীয় সার্টিফিকেটটি যদি বাড়িতে বসেই তৈরি করে নেওয়া যায়, ডাউনলোড করে নেওয়া যায় তাহলে অনেকটাই সুবিধা হয়। আর ছোটাছুটি করার প্রয়োজন পড়ে না। বরং সহজে গোটা কাজটি হয়ে যায়। তবে আপনি যদি এ বিষয়ে আরো জানতে চান তাহলে অফিশিয়াল ওয়েবসাইট চেক করতে পারেন।