Domicile Certificate: মাত্র কয়েক মিনিটে বাড়ি বসে ডাউনলোড করুন ডোমিসাইল সার্টিফিকেট। কী কী সুবিধা পাবেন জেনে নিন

Share:

বর্তমানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে একটি অত্যন্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ডোমিসাইল সার্টিফিকেট (Domicile Certificate). সরকারি চাকরি, উচ্চশিক্ষা, বিভিন্ন স্কলারশিপ বা অন্যান্য সরকারি সুবিধা পেতে এই নথি খুব কাজে লাগে। এই সার্টিফিকেট থাকলে রাজ্যের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। বাড়ি বসে মাত্র কয়েক মিনিটের মধ্যে এই সার্টিফিকেট ডাউনলোড করার পদ্ধতি জেনে নিন।

What Is Domicile Certificate?

ডোমিসাইল সার্টিফিকেট হল একটি সরকারি নথি। এই ডকুমেন্ট থাকলে প্রমাণিত হয় যে, সেই ব্যক্তি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়, প্রত্যেকটি রাজ্যের জন্য ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে। সরকারি সুযোগ-সুবিধা পেতে, চাকরি বা শিক্ষা সংক্রান্ত প্রক্রিয়ায় বাসিন্দার পরিচয় হিসেবে এই সার্টিফিকেট থাকা আবশ্যক। বর্তমানে eDistrict 2.0 পোর্টাল থেকে অনলাইনে বাড়িতে বসে এই সার্টিফিকেটটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই ডাউনলোড করে নেওয়া যায়।

Importantance Of Domicile Certificate

  • এসসি/এসটি/ওবিসি সার্টিফিকেট তোলার এই সার্টিফিকেট প্রয়োজন হয়।
  • কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় এই সার্টিফিকেট প্রয়োজন হয়।
  • সরকারি সুযোগ সুবিধা পেতে এই সার্টিফিকেট দরকারি।
  • বাড়ি বা জমির নথি যাচাইয়ের ক্ষেত্রে এই সার্টিফিকেট প্রয়োজন। এছাড়াও বিভিন্ন কাজে সার্টিফিকেটটি দরকার হয়।

Eligibility Of Domicile Certificate

  • আবেদনকারী ব্যক্তিকে ভারতের নাগরিক হতে হবে।
  • আবেদনকারীকে কমপক্ষে ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে বা আবেদনকারী ব্যক্তির বাবা/মাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • পশ্চিমবঙ্গে যদি সেই ব্যক্তির স্থাবর সম্পত্তি যেমন, জমি/বাড়ি না থাকে তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে গণ্য হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুজোর আগে রান্নার গ্যাসে ৩০০ টাকা ছাড় পাবেন। কিভাবে সুবিধা মিলবে দেখে নিন।

Domicile Certificate Application & Download

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
  • এরপর হোমপেজে Sign Up বাটনে ক্লিক করুন।
  • আপনার মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
  • সমস্ত প্রয়োজনীয় তথ্য দিন যেমন নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি।
  • এই সব তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন।
  • এখান থেকেই আপনার একটি ইউজারনেম এবং পাসওয়ার্ড তৈরি হবে এটি পরবর্তীকালে কাজে লাগবে।
  • আপনার মোবাইল নম্বরে আসা OTP দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিন।
  • সবকটি প্রসেস সম্পুর্ণ হলে আপনার অ্যাপ্লিকেশন জমা করুন।
  • অনলাইন থেকেই এই সার্টিফিকেট ডাউনলোড করে নেওয়া যাবে।

আরও পড়ুন: বিনামূল্যে রেশনের সাথে ১০০০ টাকা করে দিচ্ছে? কাদের জন্য এই ঘোষণা? সঠিক জেনে নিন

উপসংহার

সকলের জন্যই এটি খুব জরুরি একটি নথি। তা

ই যদি ডাউনলোড না করা থাকে তবে শীঘ্রই এটি ডাউনলোড করে নিন। স্ট্যাটাস চেক করা সম্ভব অনলাইনে। তাহলে আর দেরি কেন? বাড়ি বসে মাত্র কয়েক মিনিটেই নিজের আবেদন জমা করুন।

শেয়ার করুন: Sharing is Caring!