Today Weather Report অনুযায়ী সোমবার অর্থাৎ আজ বেলা থেকেই আবহাওয়ায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এতদিন উত্তর-পশ্চিম হাওয়ার কারণে বেশ কিছু জায়গায় শৈত্য প্রবাহ দেখা দিয়েছিল। এবার উত্তর পশ্চিমের হাওয়ার বদলে পশ্চিমবঙ্গে দাপট দেখাতে আসছে পূবালী হাওয়া। কয়েকদিন আগে বৃষ্টিপাত হওয়ার পরে বেশ কিছুদিন ধরে আকাশ পরিষ্কার ছিল। কিন্তু আবার চোখ রাঙাতে আসছে বৃষ্টি। দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে।
Today Weather Report
আলিপুর আবহাওয়া দপ্তর (Today Weather Report) সূত্রে জানা যাচ্ছে, ৩১ শে জানুয়ারি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার সকালে আকাশে হালকা কুয়াশা দেখা দিয়েছিল। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা পরিষ্কার হলেও কোথাও কোথাও আকাশ হালকা মেঘাচ্ছন্ন রয়েছে। সারাদিন মেঘ আর রৌদ্রের খেলা চলতে পারে। তবে শীতের আমেজ বজায় থাকবে। কিন্তু জাঁকিয়ে শীত পড়ার আর সম্ভাবনা নেই।
Today Weather Report অনুযায়ী পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমের দিকেই থাকবে। মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি। আকাশ মেঘলা থাকবে। উত্তর-পশ্চিম হাওয়ার বদলে পূবালী হাওয়ার প্রভাব বাড়বে। অপরদিকে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গেরও কয়েকটি জেলায় বৃষ্টিপাত হবে। বুধবার আর বৃহস্পতিবারে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।
2024 সালের ছুটির তালিকা, কোন কোন দিন আপনি ছুটি পাবেন দেখে নিন এক নজরে?
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, (Today Weather Report) বুধবার আর বৃহস্পতিবার বৃষ্টিপাত হাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া আর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশি আছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে উপকূলবর্তী ও তৎ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। বুধবার আর বৃহস্পতিবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। সামান্য বৃষ্টি হতে পারে।
সোমবার সকালে হালকা কুয়াশা থাকবে। বেলা বাড়ার সাথে আকাশ পরিষ্কার হবে। তবে আকাশে কুয়াশা না থাকলেও, হালকা মেঘ থাকবে। শীতের প্রভাব কলকাতায় কিছুটা কম থাকবে। কিন্তু স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা কম থাকবে। বিকেল থেকেই আবহাওয়ায় বদল আসবে। মঙ্গলবার থেকেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার আর বৃহস্পতিবারে হালকা বৃষ্টি হবে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। কলকাতার বাতাসে আর্দ্রতা ৫১ শতাংশ। আজ সূর্য উঠেছে সকাল ৬ টা ১৭ মিনিটে, আর সূর্য অস্ত যাবে বিকেল ৫ টা ২২ মিনিটে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি বুধবার থেকে শুরু হয়ে যাবে বিক্ষিপ্ত বৃষ্টি। আবহাওয়া সংক্রান্ত তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না। আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।