Birth Certificate Download: অনলাইনে আবেদন করেই মিলবে জন্ম সনদ! মোবাইলের একটা ক্লিকেই মুসকিল আসান।

Share:

বর্তমানে ঘরে বসেই বানিয়ে নেওয়া যায় জন্ম সনদ বা birth certificate! আজকের দিনে দাঁড়িয়ে জন্ম সার্টিফিকেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি। এই নথির সাহায্যে একজন মানুষের জন্ম তারিখ এবং স্থান এর প্রমাণপত্রের পাশাপাশি বিদ্যালয়ে ভর্তি, ভোটার কার্ড, আধার কার্ড যাচাইকরণ, বিভিন্ন সরকারি প্রকল্পে যোগদান ইত্যাদি সম্ভব হয়ে থাকে।

বর্তমানে ভোটার নিবিড় সংশোধন বা Special Intensive Rivision (SIR) নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। এই নিবিড় সমীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নথি হিসেবে প্রয়োজন হচ্ছে জন্ম সার্টিফিকেটের। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জন্ম সার্টিফিকেট (birth certificate) পাওয়ার প্রক্রিয়াকে অত্যন্ত সহজ এবং ডিজিটাল করে দিয়েছে। এর ফলে আপনার কাছে যদি এই সার্টিফিকেট না থাকে, তাহলে এখনই নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে আবেদন সেরে ফেলুন।

Birth Certificate West Bengal

জন্ম সনদ বা জন্ম সার্টিফিকেট এমন একটি সরকারি নথি, যেখানে একজন শিশুর জন্মস্থান, জন্মতারিখ, বাবা এবং মায়ের নাম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য লিপিবদ্ধ থাকে। এই সার্টিফিকেট জন্মের লগ্ন থেকে শিশুর নাগরিকত্ব প্রমাণ করে এবং ভবিষ্যতের বিভিন্ন প্রক্রিয়ায় সহায়তা করে থাকে। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের বিশেষ নিবিড় সংশোধন নিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন মানুষেরা। তবে এবার ঘরে বসেই প্রয়োজনীয় নথি জন্মের সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন আপনি।

জন্ম সনদের প্রয়োজনীয়তা:

একজন ব্যক্তির জন্ম সার্টিফিকেট বা birth certificate বিভিন্ন সময়ে প্রয়োজন হয়ে থাকে। বার্থ সার্টিফিকেট কোন কোন ক্ষেত্রে প্রয়োজনে লাগতে পারে তা নিচে উল্লেখ করা হলো-

১) স্কুল এবং কলেজে ভর্তির সময়ের জন্মের প্রমাণপত্র হিসাবে,
২) চাকরি কিংবা সরকারী বিভিন্ন পরিষেবায় আবেদন করার জন্য,
৩) আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ইত্যাদি তৈরির ক্ষেত্রে এবং এর যাচাই করার ক্ষেত্রে,
৪) বিবাহ রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে,
৫) আইনগত এবং উত্তরাধিকার সূত্রের বিভিন্ন কাজের ক্ষেত্রে।

Birth Certificate Online Download

বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে অনলাইন এবং অফলাইন উভয়ের মাধ্যমেই বার্থ সার্টিফিকেট বা জন্মের সার্টিফিকেট তৈরি করে নেওয়া যায়। আপনি যদি আধুনিক পদ্ধতিতে ঘরে বসেই জন্মের সার্টিফিকেট তৈরি করতে চান, তাহলে অবশ্যই নিচে বলে দেওয়া প্রত্যেকটি ধাপ অবলম্বন করতে হবে।

আরও পড়ুন, পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করলেই রাতারাতি হবেন মালামাল, আজই করুন আবেদন!

ধাপে ধাপে অনলাইন আবেদন প্রক্রিয়া:

  • ওয়েবসাইটে প্রবেশ- জন্ম সার্টিফিকেট বানানোর জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের https:/edistrict.wb.gov.in -এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • রেজিস্ট্রেশন- কোন সাইটে ঢুকে প্রথমে নিজের নামে একটি অনলাইন অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এক্ষেত্রে নিজের নাম এবং জেলার নাম দিয়ে অত্যন্ত সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন উপভোক্তারা।
  • আবেদন- অনলাইনে আবেদনের জন্য রেজিস্ট্রেশন হয়ে গেলে “Birth Certificate” অপশনটি সিলেক্ট করে ‘Apply Online’ বিকল্পটি বেছে নিতে হবে। এরপর গ্রাহকের নাম, জন্মের তারিখ, জন্মস্থান, বাবা মায়ের নাম এবং ঠিকানা ইত্যাদি সঠিকভাবে পূরণ করে নিতে হবে।
  • ডকুমেন্ট আপলোড- অনলাইনে সঠিক তথ্য পূরণ করার পর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট যেমন- হাসপাতালের ডিসচার্জ স্লিপ, পিতা-মাতার পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড, ঠিকানার প্রমাণপত্র ইত্যাদি জমা করতে হবে।
  • আবেদন মূল্য প্রদান- আবেদন এবং নথিপত্র আপলোড হয়ে গেলে অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে প্রয়োজনীয় আবেদনমূল্য জমা করতে হবে।
  • আবেদন জমা- সমস্ত কাজ হয়ে গেলে আবেদন পত্রটি জমা করে দিন এবং তারপরে যে রেফারেন্স নম্বর পাবেন সেটি অবশ্যই সংরক্ষণ করে রাখুন। এই রেফারেন্স নম্বর দিয়ে পরবর্তী সময়ে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন।

অফলাইনে জন্ম সার্টিফিকেট এর জন্য আবেদন

অনলাইন পদ্ধতির পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্যে অফলাইন পদ্ধতিতেও বার্থ সার্টিফিকেট (birth certificate) এর জন্য আবেদন করা যায়। এর জন্য স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত অফিস কিংবা রেজিস্টরের অফিসে গিয়ে জন্ম নিবন্ধন ফর্ম সংগ্রহ করে নিতে হবে। এরপর সেটি হতে কলমে সঠিক তথ্যের সাথে পূরণ করে প্রয়োজনীয় নথিগুলির হার্ডকপি সংযুক্ত করে দিতে হবে। সবশেষে সংশ্লিষ্ট অফিসে গিয়ে আবেদনপত্র জমা এবং আবেদন মূল্য প্রদান করে দিতে হবে। লাইনে আবেদন করার পরিবর্তে একটি Acknowledgement Slip পাবেন গ্রাহকেরা। এক্ষেত্রে আবেদনের সবথেকে ১৫ দিনের মধ্যে জন্ম সনদ সংগ্রহ করা যায়।

আবেদন মূল্য

যে শিশুর নামে জন্ম সার্টিফিকেট করাচ্ছেন, তার বয়স যদি ২১ দিনের মধ্যে হয় তাহলে আবেদনের ক্ষেত্রে কোন মূল্য দিতে হয় না। তবে ২১ দিনের ঊর্ধ্বে যে কোন বয়সের ক্ষেত্রে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন জানানো যায়। এর জন্য অবশ্যই নির্ধারিত আবেদনমূল্য প্রদান করতে হবে গ্রাহককে। জন্মের সময় অনুসারে জন্ম সনদে আবেদন মূল্যের তালিকা নীচে উল্লেখ করা হলো-

  • ০-২১ দিনের মধ্যে- সম্পূর্ণ বিনামূল্যে
  • ২১-৩০ দিনের মধ্যে- ৫০ টাকা
  • ৩০দিন-১ বছরের মধ্যে- ১০০ টাকা
  • ১ বছরের বেশি বয়স হলে- ৫০০ টাকা (এক্ষেত্রে হলফনামা সহ আদালতের অনুমতি লাগবে)

আরও পড়ুন, অনলাইনে জমির পর্চা বের করার নিয়ম। অনলাইনে খাজনা, জমির তথ্য ও রেকর্ড চেক করুন

Birth Certificate West Bengal Eligibility

পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম সার্টিফিকেট এ আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের অবশ্যই নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে-

১) দেশের মধ্যে থাকা সরকারি হাসপাতালে জন্ম হলে জন্মের একুশ দিনের মধ্যে সংশ্লিষ্ট স্বাস্থ্য অফিসারের অফিস থেকে জন্ম সনদ সংগ্রহ করা যায়।
২) বেসরকারি হাসপাতালে জন্ম হলে জন্মের এক বছরের মধ্যে স্থানীয় পৌরসভা মিউনিসিপালিটি অফিস থেকে আবেদন করে জন্ম সনদ পেতে পারবেন গ্রাহকেরা।
৩) শিশু ঘরের মধ্যে জন্মগ্রহণ করলে পরিবারের কর্তাকে স্থানীয় ওয়ার্ড হেলথ ইউনিট এগিয়ে জন্মের রিপোর্ট করতে হয় এবং আবেদন জানাতে হয়।

Birth Certificate Download

অনলাইনে আবেদনের ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট ডিজিটালি ডাউনলোড করে নিতে হবে। এরপর চাইলে পরবর্তী সময়ে এর প্রিন্ট বার করা যেতে পারে। অনলাইনে ঘরে বসে PDF জন্ম সনদ ডাউনলোড করার জন্য-

  • https:/edistrict.wb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর লগইন করে “Track অ্যাপ্লিকেশন” বিকল্পটি বেছে নিয়ে রেফারেন্স নম্বর দিয়ে সার্চ করতে হবে।
  • জন্ম সার্টিফিকেট তৈরি হলে ওই পেজে প্রদর্শিত হবে।
  • এরপর “Download Certificate” অপশনে ক্লিক করে বার্থ সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে।

উপসংহার

বর্তমানে যে কোন বয়সেই জন্ম সনদ (birth certificate) এর জন্য ঘরে বসে আবেদন করা যায়। তবে এক বছরের বেশি বয়সের ক্ষেত্রে জন্ম সনদে আবেদনের জন্য অবশ্যই প্রথমে স্থানীয় আদালতের আবেদন করে হলফনামা করাতে হবে এবং তারপর সার্টিফিকেট সহ স্থানীয় পৌরসভা বা SDO অফিসে আবেদন জমা করতে হবে। এই আবেদনের ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা আবেদনমূল্য প্রদান করতে হয়। তাই যদি আপনার এখনো পর্যন্ত জন্ম সার্টিফিকেট না থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব অনলাইনে বা অফলাইনে এর জন্য আবেদন সেরে ফেলুন।

শেয়ার করুন: Sharing is Caring!