Bank Interest Rate 2024: ফিক্সড ডিপোজিট সেভিংস অ্যাকাউন্ট কোন ব্যাংক থেকে সবচেয়ে বেশি দেওয়া হয় সুদের হার! জানেন? যখনই নিজেদের টাকা সঞ্চয়ের কথা মাথায় আসে সর্বপ্রথম সাধারণ মানুষেরা বেছে নেন ফিক্সড ডিপোজিটের মতো স্কিমগুলি। তবে কোন ব্যাংক থেকে বেশি পরিমাণে সুদ দেওয়া হয় সেই বিষয়ে অনেকেই অবগত থাকেন না।
বর্তমানে ভারতে রয়েছে বিভিন্ন ব্যাংক। বিভিন্ন ব্যাংকের রয়েছে বিভিন্ন স্কিম। মূলত এই স্কিমেই গ্রাহকেরা বিনিয়োগ (Bank Interest Rate 2024) করে থাকেন। যে কোনও গ্রাহক সেখানেই টাকা রাখতে চান যেখান থেকে সুদ বেশি পরিমাণে পাওয়া যায়।
আরও পড়ুন: Yuvashree Prakalpa Job Vacancy 2024: যুবশ্রী প্রকল্পে প্রচুর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন
যখন ভারতীয় রিজার্ভ ব্যাংক রেপো রেটে কোনও পরিবর্তন করেনি এবং সুদের হার ৬.৫ শতাংশ রেখেছিল তখনই ব্যাংকগুলোর পক্ষ থেকে আনা হয়েছিল বিশেষ বিশেষ আকর্ষণীয় স্কিম। এর মধ্যে উল্লেখযোগ্য হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইচডিএফসি প্রভৃতি।
Bank Interest Rate 2024
এইচডিএফসি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রভৃতির তরফ থেকে নিয়ে আসা হয়েছিল বেশি সুদের (Bank Interest Rate 2024) প্রস্তাব। এসবিআই এর পক্ষ থেকে চালু করা হয়েছিল একটি বিশেষ স্কিম।
SBI MODS কি?
সবচেয়ে উল্লেখযোগ্য স্কিম হল SBI MODS। এই স্কিম অনুযায়ী গ্রাহকদের কোনওরকম চার্জ দিতে হয় না। যেকোনো সময় হাজার টাকার গুণে তারা টাকা তুলতে পারেন।
এছাড়াও বিনিয়োগকৃত অর্থে সুদের কোনও কাটছাঁট করা হয়ে থাকে না। এই স্কিমের অধীনে সর্বনিম্ন ১০ হাজার টাকা পর্যন্ত জমা দিতে হয় বিনিয়োগকারীকে। এসবিআই এর তরফ থেকে সর্বোচ্চ পরিমাণের কোনও সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি। যেসব মানুষেরা এখানে অ্যাকাউন্ট খুলতে চান তারা অনলাইনের পোর্টালের (Bank Interest Rate 2024) মাধ্যমেই এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন।।
এই স্কিমের অধীনে সাধারণ গ্রাহকেরা সাত দিন থেকে ৪৫ দিনের সময় পর্যন্ত একটি নির্দিষ্ট সুদ পেয়ে থাকেন। এই সুদের অংক হল ৩ পার্সেন্ট। প্রবীণ নাগরিকেরা পেয়ে থাকেন ৩.৫০ শতাংশ হারে সুদ।
Interest Rate of Punjub National Bank
ওদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে বারই এপ্রিল ২০২৪ এ স্থায়ী আমানত অর্থাৎ ফিক্সড ডিপোজিটের বেশ কিছু পরিবর্তন করে দেওয়া হয়েছে।
১৮০ থেকে ২১০ দিনের জন্য যে সমস্ত প্রবীণ নাগরিকেরা এখানে টাকা জমাতে চাইছেন তাদের সুর দেয়া হবে ৬.৮ শতাংশ। অন্যদিকে সাধারণ নাগরিকরা পাবেন ৬.৫%।
এই স্কিমের আওতায় যদি কোনও নাগরিক ৪০০ দিন থেকে দুই বছর পর্যন্ত এখানে টাকা জমা রাখেন তাহলে তারা ৭.৬ শতাংশ হারে পর্যন্ত সুদ পেয়ে যাবেন।
Interest Rate of HDFC Bank
এইচডিএফসি ব্যাংকের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের তুলনায় প্রবীণ নাগরিকদের স্থায়ী আমানতে বেশ বেশি পরিমাণে সুদ দেওয়া হয়ে থাকে। এক বছর থেকে পনেরো মাসের কম মেয়াদের জন্য ৭.৬০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। দু’বছর এক মাসে মাত্র ৭.৫০ শতাংশ সুদ এবং তিন বছরে একদিনের মেয়াদে ৭.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হয়ে থাকে।