Aadhaar Card: আধার কার্ডের নতুন নিয়ম। দ্রুত এই কাজ না করলে সমস্যায় পড়বেন। বাড়ি বসে আপডেট করুন আধার কার্ড।

Share:

ভারতবর্ষের প্রত্যেক মানুষের কাছেই আধার কার্ড (Aadhaar Card) অতি প্রয়োজনীয় একটি নথি। আপনার কাছে এই আধার কার্ড থাকলে আপনি নানান ধরনের সুযোগ-সুবিধা পাবেন। তবে আধার সময়ের সঙ্গে আপডেট করাও খুব জরুরী। ইতিমধ্যে আধার নিয়ে নতুন নিয়ম জারি হয়েছে। আপনাদের সকলকেই এই বিষয়ে জানতে হবে। আর তার জন্যই আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নিন।

Aadhaar Card Update 2025

প্রত্যেকটা জায়গাতেই আধার লাগে। কোনো সরকারি কাজকর্ম, ব্যাংক একাউন্ট খোলা, সিম কার্ড কেনা,জমি রেজিস্ট্রি করা, সমস্ত সরকারি কাজকর্মে আধার প্রয়োজন হয়। ভারতের নাগরিকদের জন্য আধার বাধ্যতামূলক। কিন্তু এবার এই আধার নিয়েই নতুন নির্দেশ জারি করেছে UIDAI (Unique Identification Authority of India). যাদের আধার ১০ বছরের বেশি পুরনো, তাদের এই নির্দেশ অবশ্যই মানতে হবে ও আধার আপডেট করতে হবে।

কেন আধার আপডেট করা জরুরী?

আসলে সময়ের সঙ্গে মানুষের পরিবর্তন ঘটে ঠিক সেই কারণে কার্ডেরও পরিবর্তন দরকার। অনেক সময়েই দেখা গিয়েছে যে, কারো কারো ঠিকানা বদলেছে, আবার কারো নামের বানান ভুল রয়েছে। অনেকের আবার মোবাইল নম্বর, ইমেইল আইডি অ্যাড করাই নেই। যাদের এই সকল সমস্যা ও অসম্পূর্ণ তথ্য রয়েছে, তাদের অতি অবশ্যই আধার কার্ড পরিবর্তন করাতে হবে। যাদের আধার ১০ বছরের বেশি পুরনো তাঁদেরও আপডেট করতে হবে।

অনলাইনে আধার আপডেট করবেন কিভাবে?

আপনারা বাড়িতে বসেই আধার আপডেট করতে পারবেন। তার জন্য কী করতে হবে, আসুন সে ব্যাপারে জেনে নেওয়া যাক। তবে এর জন্য আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকতে হবে। তাহলেই তাঁরা UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা mAadhaar অ্যাপ ব্যবহার করে খুব সহজেই ঘরে বসে তথ্য আপডেট করতে পারবেন। আর এটি করার জন্য আপনাকে কিন্তু কোথাও যেতে হবে না। অনলাইনে এইভাবেই আপনি ঠিকানা পরিবর্তন করা, নামের ছোটখাটো ভুল সংশোধন অথবা ইমেইল আইডি যুক্ত করার মতো কাজও করে নিতে পারবেন।

আরও পড়ুন: বাতিল লক্ষ লক্ষ রেশন কার্ড, তালিকায় আপনার নাম আছে কিনা দেখুন!

অফলাইনে আধার আপডেট করবেন কিভাবে?

অনলাইন মাধ্যম ছাড়াও অফলাইনে আধার আপডেট করা সম্ভব। কিভাবে করবেন জেনে নিন। যাদের আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত নেই বা যারা বায়োমেট্রিক তথ্য পরিবর্তন করতে চাইছেন, তাঁদের নিকটবর্তী Aadhaar Seva Kendra বা Enrolment Centre-এ ভিজিট করতে হবে। আর সেখানে গিয়ে আধার কার্ড আপডেট করতে হবে। আপনাদের সশরীরে গিয়ে বায়োমেট্রিক রেকর্ড জমা দিতে হবে এবং সেখানেই সংশোধন করতে পারবেন। তাছাড়া কার্ড সংক্রান্ত কোনো সমস্যা থাকলে, সেখান থেকেই উত্তর পেয়ে যাবেন।

আরও পড়ুন: আধার কার্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় নির্দেশ। সকলকে এই কাজ করতে হবে। সময় থাকতে জেনে নিন

উপসংহার

এবার আপনার যদি আধার সংক্রান্ত কোন সমস্যা থাকে, তথ্য পরিবর্তন করার প্রয়োজন হয়,  তাহলে দ্রুত অনলাইনে অথবা অফলাইনে সেরে নিতে পারবেন। তবে আপডেট না করে কার্ড ফেলে রাখবেন না। কারণ আগামী দিনে সমস্যা হতে পারে। আধার একটি গুরুত্বপূর্ণ নথি সময়ের সঙ্গে সঙ্গে এটি আপডেট করে নেওয়া জরুরী।

শেয়ার করুন: Sharing is Caring!