হঠাৎ করেই বন্ধ হয়ে যাচ্ছে আধার কার্ড (Aadhaar card)! মাথায় হাত রাজ্যবাসীর। কি এমন হল? বুঝে উঠতে পারছেন না কেউই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। শোনা যাচ্ছিল, হঠাৎ করেই নাকি আধার কার্ড বন্ধ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
Check online your Aadhaar card details
রাজ্যের বর্ধমান জেলাতেও ঘটে গিয়েছে এমনই এক ঘটনা। অনেকদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় বাজছিল রাজনীতির সুর। অভিযোগ জানিয়ে বলেছিলেন কেন্দ্র এনআরসি এবং সিএএ নিয়ে রাজনীতি করতে চাইছে। সামনেই লোকসভা ভোট মোক্ষম সময় বলেই বেছে নিয়েছে কেন্দ্র।
Ram Mandir – এইবার ভারতীয় 500 টাকার নোটে দেখা মিলবে রামের ছবি? এই টাকা টাকা সৌভাগ্য আনবে!!
হঠাৎ করেই আধার কার্ড (Aadhaar card) যে বাতিল হয়ে যাচ্ছে সেই মেসেজ অনেকেই পেয়েছেন বর্ধমান জেলার মানুষেরা। এমন কি শুধু মেসেজ নয়, সেই সব বিশেষ মানুষদের বাড়িতে পোস্ট অফিসের মারফত পৌঁছে গিয়েছে বিশেষ চিঠিও। এমন পরিস্থিতির সামনে আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার এক ঘরে দাঁড়িয়ে জানিয়েছেন, ‘উত্তরবঙ্গের চা–বাগান শ্রমিকদের আধার কার্ড বাতিল করা হয়েছে। আমি প্রশাসনকে খোঁজ নিয়ে ব্যবস্থা নিতে বলেছি। কত টাকা দিয়ে ঘুরে ঘুরে আধার কার্ড করেছে মানুষ। লোকসভা নির্বাচন আগেই আমি শুনলাম চা–বাগানের অনেকের আধার কার্ড বাতিল করা হয়েছে। শুনেছি আধার কার্ড নাকি বাতিল করে দিয়েছে। যাতে মানুষ ভোট দিতে না পারে।’
খুব স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন উঠছে হঠাৎ কেন এমন ভাবে বাতিল করা হচ্ছে আধার কার্ড?
প্রসঙ্গে উত্তর খুঁজতে গিয়ে জানা গিয়েছে, কোনও বিদেশি নাগরিক যদি ১৮২ দিন বা তার বেশি সময় ধরে বৈধ ভিসা নিয়ে ভারতে আসেন। তাহলে সেই ব্যক্তিই করতে পারবেন আধার কার্ডের জন্য নির্দিষ্ট আবেদন (Aadhaar card)। যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায় এবং তার পরেও সেই বিদেশি থাকেন ভারতে তাহলে তার আধার কার্ড ডিএক্টিভেট করা হবে।
এই প্রসঙ্গে আধার কার্ড কর্তৃপক্ষ সূত্র অনুযায়ী (Aadhaar card) আরও দাবি করেছেন, 2010 থেকে 2014 সাল পর্যন্ত যারা আধার কার্ড করিয়ে রেখেছেন ইতিমধ্যে অনেকেই তাদের প্রয়োজনীয় নথিপত্র আপডেট করার জন্য এখনও জমা দেননি। আধার কার্ড ডাটাবেজ থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তেমন সব ব্যক্তিদের ইতিমধ্যেই পাঠানো হচ্ছে একাধিক নোটিশ। যদি তারা সযত্নে আধার কার্ডের জন্য প্রয়োজনীয় নথিপত্র ইতিমধ্যেই জমা করেন তবে তাদের আধার কার্ড পুনরায় চালু করা হবে।
এক্ষেত্রে অনেকেই দাবি করছেন আধার কার্ড (Aadhaar card) আপডেট করানোর জন্য ইতিমধ্যেই তারা আবেদন করেছেন। আর পরেও পেয়েছেন এমন ধরনের নোটিস। এইসব পরিস্থিতি থেকে কিভাবে তারা বেরোবেন তা ইতিমধ্যেই বুঝে উঠতে পারছেন না কেউ।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।